শিরোনাম
সাইবার বুলিংয়ের শিকার ডা.. সিনথিয়া:মানসিক চাপ সামলে দিচ্ছেন চিকিৎসাসেবা সিলেট নগরীতে ‘লিগ্যাল এজ সলিউশন’র বিরুদ্ধে ইউকে ভিসার নামে ২৭ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ টাকা ফেরত না দিয়ে অপহরণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ জামালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ‎প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জনগণের ভোটে নির্বাচিত সরকার, কাজের কাজ না করে, বিভিন্ন নাটক সাজিয়ে পার করছে সময় দখল হওয়া খেলার মাঠ দ্রুত অবমুক্ত করা হবে শ্রীমঙ্গলে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সিলেটে অপহরণ-ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন, জড়িতদের গ্রেপ্তার চান সুমন ইউকে ওয়ার্ক পারমিট ভিসার নামে সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ, ‘লিগ্যাল এজ সলিউশন’-এর বিরুদ্ধে থানায় অভিযোগ মানুষের স্বভাব পরিবর্তন অসম্ভব নয়: হাফিজ মাছুম আহমদ দুধরচকী ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার তিনদিন পর কিশোরীর মর্মান্তিক মৃত্যু গোলাপগঞ্জ প্রেসক্লাবে নতুন কমিটির বিএনপি ও জামায়াতের কর্মীদের মিষ্টিমুখ, এ কার্যক্রম থেকে বাদ মুলধারার সাংবাদিকরা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কথা সাহিত্যিক ও প্রখ্যাত সাংবাদিক রাহাত খান আর নেই

Coder Boss / ৮২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২০

Manual3 Ad Code

আল-মামুন খান,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ বাংলা কথা সাহিত্যিক ও প্রখ্যাত সাংবাদিক রাহাত খান আর নেই।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি আজ শুক্রবার রাত সাড়ে ৮টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছেন। তাড়াইল অনলাইন প্রেসক্লাব এর পক্ষ থেকেও শোক প্রকাশ এবং পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার পূর্ব জাওয়ারের চারশো বছরের পুরনো এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৪০ সালের ১৯শে ডিসেম্বর জন্ম গ্রহণ করেন কথা সাহিত্যিক রাহাত খান। সপ্তম শ্রেনী থেকে তিঁনি ময়মনসিংহ শহরে থাকা শুরু করেন। অর্থনীতি ও দর্শন নিয়ে বি.এ. পাশ করেন ময়মনসিংহের আনন্দমোহন কলেজ থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬১ সালে এম. এ. পাশ করে প্রায় আট বছর ঢাকার জগন্নাথ কলেজ (বর্তমান ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়) সহ বেশ ক’টি কলেজে অধ্যাপনা করেন। এরপর ১৯৬৯ সালে সাংবাদিকতায় অধ্যাপনা করেন। ১৯৬৯ সালে সাংবাদিকতার পেশায় প্রবেশ এবং শুরু থেকেই ইত্তেফাক-এ। ১৯৯৬ সাল থেকে পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক হিসাবে দায়িত্বে ছিলেন। বর্তমানে দৈনিক দেশ রূপান্তর পত্রিকায় সম্পাদকের দায়িত্বে ছিলেন। তিনি বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত একজন কথা শিল্পী।
তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে উপন্যাস অমল ধবল চাকরি; এক প্রিয়দর্শিনী; ছায়া দম্পতি; হে শূন্যতা; সংঘর্ষ; শহর; মধ্যমাঠের খেলোয়ার; আকাঙ্ক্ষা; কয়েকজন; অগ্নিদাহ; হে অনন্তের পাখি।
তার লেখা গল্পগুলো হল অনিশ্চিত লোকালয়; অন্তহীন যাত্রা; ভালো মন্দের টাকা; প্রভৃতি।
এছাড়া কিশোর সমগ্র; গল্প সমগ্র, উপন্যাস সমগ্র রয়েছে।
সাহিত্যক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিভিন্ন সময়ে একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, সুফি মোতাহার হোসেন পুরস্কার, মাহবুব-উল্লাহ জেবুন্নেসা ট্রাস্ট পুরস্কার, আবুল মনসুর স্মৃতি পুরস্কার, হুমায়ুন কাদির স্মৃতি পুরস্কার, সুহৃদ সাহিত্য পুরস্কার, ত্রয়ী সাহিত্য পুরস্কারসহ বেশ কয়েকটি পুরস্কার লাভ করেছেন।
রাহাত খান-এর পরিবার থেকে জানা যায় বেশ কিছুদিন ধরে বার্ধক্য জনিত কারণে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাদিন ছিলেন।

Manual3 Ad Code

বার্তা প্রেরক-
আল-মামুন খান
কিশোরগঞ্জ প্রতিনিধি।
২৮/০৮/২০২০

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code