শিরোনাম
সিলেটে নারী নির্যাতন মামলার পলাতক আসামির বিদেশ গমনে নিষেধাজ্ঞা চাইল পুলিশ সিলেটে হুমকির মুখে মামলা বাদী, নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি সপ্তম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ: সন্তানের সন্ধানে আকুল আবেদন ঈদুল আজহায় গরীব-দুঃখীর পাশে দাঁড়ানোর আহ্বান বিলকিস খন্দকারের হাফিজ মাছুম আহমদ দুধরচকীর ঈদুল আজহার শুভেচ্ছা শ্রীমঙ্গলে দুই চেক মামলায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সাংবাদিক জয়নাল আবেদীনের সংবাদ সম্মেলন রামিশা সহ দেশজুড়ে ৭ শিশুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ছাতকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, কৃষকদের ন্যায্যমূল্য ও হাম প্রতিরোধে জরুরি পদক্ষেপ দাবি জনতার দলের ​বানারীপাড়ায় গ্রাম আদালত বিষয়ক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত শিশু রামিসা হত্যা: নৃশংস ঘটনায় দেশজুড়ে শোক ও ক্ষোভ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

গোলাপগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার দাফন সম্পন্ন

Coder Boss / ৪০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২০

Manual4 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি:: গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) সকাল ৭টায় বার্ধক্যজনিত কারণে তিনি নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঐ দিন বিকেল সাড়ে ৫ টায় বারকোট মাদরাসা মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এসময় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তাকে নিজ বাড়ির পাশের কবরস্থানে দাফন করা হয়।

Manual1 Ad Code

মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। তিনি ৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের বাড়ি ঢাকাদক্ষিণ ইউনিয়নের বারকোট গ্রামে।

Manual6 Ad Code

উপজেলা আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ ও জাতির শ্রেষ্ঠ সন্তানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক রফিক আহমদ, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র, পৌর আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম রাবেল, সাধারণ সম্পাদক মো. রুহেল আহমদ। তারা পৃথক শোক বার্তায় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code