শিরোনাম
জনগণের দুয়ারে গিয়ে উন্নয়ন করতে চান এমপি ফয়সল ছাতকে ব্যবসায়ীর বাড়ি দু:সাহসিক চুরি, ৬ লাখ টাকার মালামাল লুট জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা চিকিৎসা সেবা ও সফল নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা পদক পাচ্ছেন ডাঃ ইভা হামিদ মৌলভীবাজার নতুন কালীবাড়িতে দুর্গাপূজা উদযাপন কমিটি গঠন ময়মনসিংহ ছাত্রদলের সহসাংগঠনিক নেতা থেকে তাড়াইল উপজেলা জাতীয় যুবশক্তির কমিটিতে মাহমুদুল হাসান লিয়ন জগন্নাথপুরে দুপক্ষের গোলাগুলি: থানায় মামলা, গ্রেপ্তার নেই কেউ, আহত হেকিম মিয়ার অবস্থা আশঙ্কাজনক গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত নৌকা নিয়ে চা বিক্রি করা বাবার স্বপ্নপূরণ: ৭৫ লাখ টাকার স্কলারশিপ পেলেন ছাতকের রুহি মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি। হাফিজ মাছুম আহমদ দুধরচকী
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

গোলাপগঞ্জের ৩টি ইউনিটের ছাত্রদলের কমিটিকে প্রত্যাখ্যান করলো পদবঞ্চিতরা

Coder Boss / ৩১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০

Manual2 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি:

গোলাপগঞ্জের ৩টি ইউনিটের ছাত্রদলের নতুন কমিটিকে প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেছে পদবঞ্চিত ত্যাগী নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে ঢাকাদক্ষিণে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রদল নেতা জাহেদ আহমদ মান্না।

Manual2 Ad Code

লিখিত বক্তব্যে তিনি বলেন, গোলাপগঞ্জের ৩টি ইউনিটের ছাত্রদলের পদবঞ্চিত ছাত্রনেতারা সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, নতুন কমিটিতে ত্যাগী নেতাদের মূল্যায়ন না করে অর্থের বিনিময়ে ব্যক্তি স্বার্থের পকেট কমিটি করা হয়েছে। শুধু তাই নয় বিগত সময়ের আন্দোলন সংগ্রামে যারা রাজপথে সংগ্রাম করেছে, কারানির্যাতিত হয়েছে এবং রাজনৈতিক একাধিক মামলার আসামী হয়েছে এমন নেতাকর্মীদের যথাযথ পদে মূল্যায়ন করা হয়নি।

লিখিত বক্তব্যে তিনি আরো অভিযোগ করে বলেন, অনেকে ছাত্র নই, অনেকে বিবাহ করে বাচ্চা সন্তানের জনক, আবার অনেকে দীর্ঘ দিন প্রবাসে থেকে তারাও গোলাপগঞ্জের ৩টি ইউনিটের কমিটিতে গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছে। অছাত্র, দলছুট ও কতিপয়দেরকে কমিটিগুতে অন্তভূক্তি করা হয়েছে যা-দলীয় গঠনতন্ত্রের পরিপন্থি। তা দেখে ত্যাগী নেতাকর্মীরা হতবাক হয়েছেন। তাই ভারসাম্যহীন অছাত্রদের নিয়ে গঠিত পকেট কমিটি থেকে অনেকে পদত্যাগে বাধ্য হয়েছেন। তারা অতি সত্তর গোলাপগঞ্জ উপজেলার ৩ ইউনিটের পকেট কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি দেওয়ার জোর দাবি জানান।

Manual3 Ad Code

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা ফখরুল ইসলাম শাকিল, সুজন আহমদ সুনু, , কামিল তালুকদার, সুবেদ আহমদ, তোফায়েল আহমদ সুমেল, সুয়েদ আহমদ, এমরান আহমদ, নাদির আহমদ, সুলতান আহমদ,মোস্তাক আহমেদ, নিশাত মোস্তাফা ইনান, রাসেল আহমদ, অলি আহমেদ,মোস্তাক চৌধুরী, জাকির চৌধুরী, জাহিদুল রিপন, মামুন আহমদ, নজরুল ইসলাম, সায়েম আহমদ, জাকির হোসেন, শুভ আহমদ, লাব্বির আহমদ, জাফরুল আহমদ , সায়মন আহমদ , সায়েক আহমদ , ওয়ালিদ আহমদ , তোফাজ্জল আহমদ , রাজীদ আহমদ , খয়রুল আহমদ , জুনেদ আহমদ , তোফাজ্জল আহমদ প্রমুখ।

Manual8 Ad Code

উল্লেখ্য, গত বুধবার রাতে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। সিলেট জেলা ছাত্রদল সভাপতি আলতাফ হোসেন সুমন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২১ সদস্য বিশিষ্ট এ তিনটি আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

Manual3 Ad Code

আহবায়ক কমিটির উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ ও সদস্য সচিব ফাহিম চৌধুরী, পৌর ছাত্রদলের আহবায়ক
তারেক আহমদ চৌধুরী ও সদস্য সচিব মাফরুজ আলম টিপু এবং ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক কামিল আহমদ তালুকদার ও সদস্য সচিব মতিউর রহমান মোমিনের নাম ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code