শিরোনাম
রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ:হাফিজ মাছুম আহমদ দুধরচকী ডিপস্টেট এজেন্টের কাছে অসহায় এক সরকার বিএনপি, জনগণের আশা” গাছে কাঁঠাল গুঁফে তেল”! রাতের আঁধারে সরকারি গাছ উধাও, ৬টি গাছ কেটে বিক্রির অভিযোগ চেয়ারম্যান মন্নাফের বিরুদ্ধে জগন্নাথপুরে পরিবার পরিকল্পনা কর্মকর্তা  কর্মস্থলে অনুপস্থিতি নিয়ে ক্ষোভ, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ *কাশিমপুরে চাঁদাবাজ-ভূমি দালাল কুদ্দুস গ্রেফতার, প্রেসক্লাব সভাপতির উপর হামলার ঘটনায় মামলা* স্ত্রীর স্বীকৃতির দাবিতে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে নারীর অনশন, আত্মহত্যার হুমকি তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ তাড়াইলে যুবকের আত্মহত্যা, চিরকুটে প্রেমিকা ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ জনগণের দুয়ারে গিয়ে উন্নয়ন করতে চান এমপি ফয়সল ছাতকে ব্যবসায়ীর বাড়ি দু:সাহসিক চুরি, ৬ লাখ টাকার মালামাল লুট
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাসিয়া নদীর স্রোতে ভাসিয়ে দেওয়া হয় কাগজের নৌকা

Coder Boss / ৩২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০

Manual5 Ad Code

রাজা মিয়া বিশেষ প্রতিনিধিঃ

Manual5 Ad Code

সিলেটের বিশ্বনাথের এক সময়ের খরস্রোতা বাসিয়া নদীর দুই তীর দখল আর ময়লা আবর্জনার স্তুপের কারণে কাগজের নৌকা ভাসানো’র স্থানও পাওয়া যায়নি।

Manual6 Ad Code

বৃহস্পতিবার বিকেলে ওই ‘নদীর নব্যতা ফেরত পাওয়ার দাবিতে কাগজের নৌকা ভাসানো’ কর্মসূচির আয়োজন করে ‘নোঙর’ ‘বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদ’ ও ‘উপজেলা মানবাধিকার কমিশনে’র যৌথ উদ্যোগে কর্মসূচি পালন করা হয়। কিন্তু উপজেলা সদরের ভেতরে কোথাও সেই নৌকাগুলো ভাসানোর স্থান পাওয়া যায়নি।

অবশেষে সংগঠনের নেতৃবৃন্দরা উপজেলা পরিষদের ঘাটে চলে যান। কিন্তু সেই ঘাটেও জমে রয়েছে ময়লা আবর্জনার স্তুপ। অনেক কষ্টের মধ্যে হলেও নিরুপায় হয়ে সেই ময়লা আবর্জণার ঘাটেই নৌকা ভাসিয়ে কর্মসূচি পালন করা হয়েছে।

Manual8 Ad Code

কর্মসূচি পালন কালে বক্তারা বলেন, নদীমাতৃক বাংলাদেশে আজ নদীকে নাব্যতা ফিরিয়ে দেয়ার দাবিতে নাগরিকদের কর্মসূচি পালন করতে হয়। অতীতে এই বাসিয়া নদীতে বড় বড় পণ্যবাহি ও পালতোলা নৌকা চলাচল করতো। এখন নদীতে দখল আর দূষণের কারণে বড় বড় নৌকাতো দুরের কথা একটি ডিঙ্গি নৌকাও দেখা যায়না।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ ঘাটে পরিবেশ ও নদী প্রেমিরা বিভিন্ন রংয়ের কাগজের নৌকা নিয়ে নদীর নাব্যতা ফিরিয়ে দেয়ার দাবিতে প্রতিকি কর্মসূচি পালন করেন। নদীতে এসব নৌকা ভাসিয়ে দেয়ার পর সেখানে এক সভা অনুষ্ঠিত হয়।

‘বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের আহবায়ক ফজল খানের সভাপতিত্বে ও ধ্রুবতারা’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নোঙর’র চেয়ারম্যান সুমন শামস। বিশেষ অতিথির বক্তব্য দেন, বাপা সিলেটের সাধারণ সম্পাদক ও সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম কিম, বাপা সিলেটের যুগ্ম সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, বাংলাদেশ পল্লী ফোরামের চেয়ারম্যান চৌধুরী আলী আনহার শাহান, উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক আব্দুল আলিম মাছুম ও সিলেটের ছাত্রকল্যাণ পরিষদের সমন্বয়কারি শাহ নাজিম উদ্দিন প্রমুখ।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code