শিরোনাম
জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ধর্ষণ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন-এম. এম আতিক

Coder Boss / ৪৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

Manual6 Ad Code

বড়লেখা, মৌলভীবাজার প্রতিনিধি ঃ

Manual6 Ad Code

জমিয়তে উলামায়ে ইসলাম, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উদ্যোগে আজ ৬ অক্টোবর বাদ আসর জামে মসজিদ চত্বরে নোয়াখালীর বেগমগঞ্জ ও এমসি কলেজ সহ বিভিন্ন স্থানে বর্বরোচিত ধর্ষণ ও পাশবিক নির্যাতনের প্রতিবাদে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

উপজেলা মাওলানা শায়েখ রমিজ উদ্দিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট এম. এম আতিকুর রহমান বলেন, একের পর এক ধর্ষণের ঘটনায় জাতি হতবাক হয়ে গেছে। বাংলাদেশের মানুষের জান মাল ও ইজ্জত আভ্রুর নিরাপত্তা হুমকির সম্মুখীন। অবিলম্বে সকল ধর্ষকদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শান্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কতৃপক্ষকে ব্যবস্থা গ্রহণ করা দরকার। বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের পুরোধা বঙ্গবন্ধুর আওয়ামীলীগ সরকারের সময়ে এ ধরণের নারী নির্যাতন, পাশবিকতা ও দুর্নীতি স্বাধীন দেশের মানচিত্রকে কালিমা লেপন করছে। তাই এখনই ধর্ষন ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

উপজেলা ছাত্র জমিয়তের আহবায়ক মাওলানা আবিদুর রহমান এর পরিচালনায় প্রচুর বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা আতিকুর রহমান, বড়লেখা হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী নেতা হাজী সেলিম উদ্দিন, উপজেলা জমিয়তের অর্থ সম্পাদক হাফিজ মাওলানা ইব্রাহীম খলিল, যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ক্বাফ মীম সাইফুর রহমান, যুবনেতা শিহাব উদ্দিন, ছাত্র জমিয়তের সহঃ সদস্য সচিব হাফিজ ফাহিম আহমদ সহ নেতৃবৃন্দ।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code