শিরোনাম
জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

এবার বিপদের সম্মুখীন হতে যাচ্ছে, ২০২১ এইচএসসি ও সমমানের শিক্ষার্থীগন

Coder Boss / ৪৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২০

Manual6 Ad Code

নিরবঃ

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ৩১ অক্টোবর পর্যন্ত বর্ধিত।
এরপরও খুলবে কিনা নিশ্চিত হওয়া যাচ্ছে না। এ দিকে
এইচএসসি পরীক্ষা হচ্ছে না।
করোনা মহামারীর কারণে এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছেন। শিক্ষামন্ত্রী দীপু মনি।
তবে জেএসসি ও এসএসসি পরীক্ষার গড় ফলাফলের ভিত্তিতে এইচএসসির ফল মূল্যায়ন করা হবে বলে। জানিয়েছেন তিনি।

কিন্তু যারা ২০১৯ সালের এসএসসি দাখিল পরীক্ষার্থী তাদের কি হবে। বর্তমান সময়ে কলেজ বন্ধ থাকায় তারা কোনো ভাবেই পড়া লেখায় মনোযোগী হতে পারছে না। মনে হচ্ছে বিভিন্ন কারণে এবং করোনার ভ্যাকসিন না পেলে আরও দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে। ২০২১ সাল পর্যন্ত বা তার-ও বেশি সময় ধরে বন্ধ থাকলেও অবাক হওয়ার কিছু নেই। উপরোক্ত অনুমান এবং শোনা কথাগুলি যদি সত্যি হয়ে থাকে তাহলে কি হতে যাচ্ছে ২০২১ এইচএসসি পরীক্ষার্থীদের। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা তার সাথে আছে মোবাইল খানা। পরিণতিতে ছাত্র-ছাত্রীদের অবস্থা কেমন হবে তা তো সবার জানা। আর বাকি রইল অনলাইন ক্লাস। অনলাইন ক্লাসের অভিজ্ঞতা মোটেই সুখকর নয়। ছাত্র-ছাত্রীরা তাতে মনোযোগী নয়। অনলাইন ক্লাসে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ খুবই কম। তাছাড়া আছে বৈষম্যের অভিযোগ। শহরের ছাত্র-ছাত্রীদের তুলনায় মফস্বল/গ্রামের ছাত্র-ছাত্রীরা তেমন সুযোগসুবিধা পাচ্ছে না। আছে নেটওয়ার্ক সমস্যা, বৈদ্যুতিক গোলযোগ-লোডশেডিং; আবার অনেক অভিভাবক সন্তানকে ভালো মানের মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস কিনে দিতে পারছেনা, সামর্থ্য নেই। আছে মোবাইল ডাটার সীমাবদ্ধতা ও সমস্যা।
এই দীর্ঘ ছুটিতে ছাত্র-ছাত্রী/যুবক-কিশোরদের চিন্তা-চেতনায় ও কর্মে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে, শারীরিক ও মানসিক বৈকল্য দেখা দেওয়ারও সম্ভাবনা থাকবে।

Manual3 Ad Code

বেশিরভাগই মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। দীর্ঘ সময় অনলাইনে ব্যস্ত থাকাতে চোখ ও মস্তিষ্কের সমস্যা দেখা দেখা দিতে পারে। শারীরিক ও মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়তে পারে অনেকে। এছাড়াও আরও নানাবিধ সমস্যা দেখা দিতে পারে। পরবর্তীতে দেশের অবস্থা ভালো না হলে তাহলে কি হতে যাচ্ছে ২০২১ এইচএসসি পরীক্ষার্থীদের। বর্তমান কিছু সময়ের মধ্যে যদি কলেজের শিক্ষা কার্যক্রম চালু না হয়।
তবে এর জন্য বিপদে পড়তে পারে ২০২১ এইচএসসি শিক্ষার্থী। এমনটি মনে করছেন হাজার হাজার ২০২১ এইচএসসি শিক্ষার্থীগন।

Manual7 Ad Code

লেখক
সরোয়ার উদ্দিন নিরব রিমন
শিক্ষার্থী
ছোট দারোগারহাট তাহের মঞ্জুর কলেজ
সীতাকুন্ড চট্টগ্রাম
সদস্য
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code