শিরোনাম
জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

লামার ধুইল্যাপাড়া স্কুল সড়কটি পাকা করার জন্য পার্বত্য মন্ত্রীর সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী

Coder Boss / ৩৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২০

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

লামা,প্রতিনিধিঃ বান্দরবান পার্বত্য জেলা, লামা উপজেলার সরই ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ধুইল্যাপাড়া গ্রামে অবস্থিত ধুইল্যাপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার শত শত মানুষ যাতায়াত করে। কালা মিয়া মেম্বারের বাড়ি থেকে ধুইল্যাপাড়া স্কুল পর্যন্ত ১ কিলোমিটার রাস্তার বেহাল দশা। রাস্তার মাঝে গর্ত সৃষ্টি হয়ে হাঁটু সমান পানি জমে থাকে। দেখলে সড়কটিকে নালারমত মনে হয়। এ বিষয়ে ধুইল্যাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন বলেন, এই রাস্তাটি হচ্ছে এলাকাবাসী ও শিক্ষার্থীদের জন্য একমাত্র যাতায়াত রাস্তা,একটু বৃষ্টি হলেই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে যায়। তাই আমি রাস্তাটি সংস্কার করার জন্য মাননীয় পার্বত্য বিষয়ক মন্ত্রী মহোদয় এর সুদৃষ্টি কামনা করছি। রাস্তাটি সম্পর্কে জানতে চাইলে অত্র ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য কালা মিয়া বলেব, মাননীয় মন্ত্রী মহোদয়ের আন্তরিকতায় আমার ওয়ার্ডের প্রায় রাস্তা পাকা হয়েছে।শুধু মাত্র এই রোড়টি দেড় কিলোমিটারমত কাঁচা আছে যেটি মন্ত্রী মহোদয় এর সহযোগিতায় করে ফেলবো ইনশাআল্লাহ। এই সড়কটি পাকা করার জন্য পার্বত্য বিষয়ক মন্ত্রী মহোদয়, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code