শিরোনাম
জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

টাঙ্গাইলে পানিতে ডুবে ০২ শিশু ও সাপের কামড়ে কলেজ শিক্ষার্থীর অকাল মৃত্যু, সন্তানের শোকে আত্বহারা স্বজনরা

Coder Boss / ৩২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০

Manual1 Ad Code

মোঃ মশিউর রহমান, জেলা প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়ন তথা পোস্টকামারী গ্রামের শফিকুল মিয়ার ছেলে হাবিব মিয়া (৩) ও ওহাব আলীর মেয়ে সোনিয়া (২) -এই দুই শিশুর গত মঙ্গলবার (১৩-১০-২০২০ইং) সকালে পানিতে ডুবে অকাল মৃত্যু ঘটে।

Manual2 Ad Code

অপরদিকে, টাংগাইলের বাসাইল উপজেলার কাশিল (মধ্যপারা) গ্রামের আব্দুল করিমের ছেলে রুহান মিয়া’র (১৮) সাপের কামড়ে গত সোমবার (১২-১০-২০২০ইং) রাত সাড়ে ১০ টার দিকে অকাল মৃত্যু ঘটে। ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন। রুহান টাঙ্গাইলের সৃষ্টি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।

তথ্যসূত্রে জানা যায়, সকালে হাবিব (৩) ও সোনিয়া (২) বাড়ির পাশে খেলতে যায়। এক পর্যায়ে তারা বাড়ির পাশের ডোবায় বেঁধে রাখা নৌকায় উঠতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। কিছুক্ষণ পর হাবিবের ফুফু রোজিনা দুই শিশুকে ডোবা থেকে উদ্ধার করেন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে, গত সোমবার (১২-১০-২০২০ইং) রাত সাড়ে ১০টার দিকে কলেজ শিক্ষার্থী রুহান (১৮) পাশের গ্রামের নাকাছিমে টেটা দিয়ে মাছ ধরতে যায় এমতাবস্থায় সড়কের পাশে তাকে সাপে কামড় দেয়। বিষয়টি স্থানীয়দের জানালে তারা রুহানকে দ্রুত তার বাড়িতে পৌঁছে দেয়। এরপর স্থানীয় কবিরাজ দিয়ে ঝাড়ফুঁক করা হয়। এক পর্যায়ে রুহানের অবস্থা খারাপ হলে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। আজ মঙ্গলবার (১৩-১০-২০২০ইং) ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য আব্দুল কুদ্দুছ মিয়া এ তথ্যটি নিশ্চিত করেন।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code