শিরোনাম
শিশু রামিসা হত্যা: নৃশংস ঘটনায় দেশজুড়ে শোক ও ক্ষোভ খোন্দকার দেলোয়ার হোসেনের স্ত্রী সাহেরা হোসেন এর ৯ম মৃত্যুবার্ষিকী আজ বানারীপাড়ায় দায়সারা ‘ভূমি সপ্তাহ’: সাড়ে এগারো পর্যন্ত এসিল্যান্ড অনুপস্থিত, সেবাগ্রহীতাদের বদলে স্কুল শিক্ষার্থী দিয়ে অনুষ্ঠান পার! কারিনা কায়সারের মৃত্যু: মানবতার আয়নায় এক নির্মম বাস্তবতা কবিতা: বিশ্ব মুসলিম নির্যাতন কবে হবে নিরসন শিশুকে জোর করে মোটা-তাজা করার নামে অমানবিক নির্যাতনের অভিযোগে এক মাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে গৃহবধূ রিনা আক্তারের বালুচাপা দেওয়া মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে তদন্ত সংস্থা পিবিআই মাত্র ১৯ বছর বয়সে একজন কিশোরীর বই-খাতা আর স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকার কথা, সে বয়সেই ভালোবাসার টানে গড়েছিলেন সংসার রাকিব-তামিমা-নাসির ইস্যু: ১০ জুনের রায়ের অপেক্ষায় সবাই অসুস্থ: ইসলামি চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী,দোয়া চাইলেন এম এ হোসেইন, ইউকে
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফ্রান্সে মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে তালজাঙ্গা ইউনিয়নে বিক্ষোভ মিছিল

Coder Boss / ৩৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০

Manual7 Ad Code

আল-মামুন খান, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

Manual3 Ad Code

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের ইমাম-উলামা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ।

জানা যায়, শুক্রবার (৬ নভেম্বর) তালজাঙ্গা ইসলামী সংগঠনের উদ্দ্যোগে তালজাঙ্গা আলীম মাদ্রাসা প্রাঙ্গণ হতে আলেম- উলেমা ও তালজাঙ্গা ইউনিয়নের সর্বস্থরের জনগন বিক্ষোভ মিছিল নিয়ে তালজাঙ্গার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিলিত হয়। তালজাঙ্গা ইসলামী সংগঠনের সভাপতি মোবারক মাস্টার বলেন, ফ্রান্সে সরকারের মদতে ইসলামকে অবমাননা করে রাসুল (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে। এসময় আলেমরা বাংলাদেশ সরকারের কাছে কিছু দাবী তুলে ধরেন, ফ্রান্সের পণ্য বয়কট করতে হবে। ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতকে ফ্রান্সে ফিরিয়ে দিতে হবে। ফ্রান্সে বসবাসরত মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করাসহ অন্যান্য দাবী উত্তাপন করা হয়।

Manual2 Ad Code

বক্তব্য রাখেন, তালজাঙ্গা ইউনিয়ন মুজাহিদ কমিটির সাধারন সম্পাদক আতাউর রহমান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম খান, তালজাঙ্গা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক জুয়েল, তাড়াইল উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সারোয়ার আলম, দেওথান কওমি মাদ্রাসার সভাপতি আঃ ওয়াদুদ ভূইয়া, আসাদুল ইসলাম ও মাওলানা শামছুলহূদা প্রমুখ।

Manual1 Ad Code

বক্তারা বলেন, ফ্রান্সে সরকারের প্রত্য মদতে ইসলামকে অবমাননা করে রাসুল (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে। এর প্রতিবাদে আজ আমরা এখানে সমবেত হয়েছি। শুধু ফ্রান্সে নয়, বিশ্বের অনেকগুলো দেশে এ ধরনের কর্মকাণ্ড বেড়ে গেছে। আমরা সেই সব ঘটনার নিন্দা জানাই। একটি সেক্যুলার রাষ্ট্র সরাসরি কোনও ধর্মকে আঘাত করে কিছু করতে পারে না। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং সারাবিশ্বের মুসলমান দেশকে প্রতিবাদ জানানোর আহ্বান জানাচ্ছি। ফ্রান্সের শার্লি এবদো নামে একটি ম্যাগাজিন নবী করিম (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছে। বাক স্বাধীনতা এমনভাবে উপভোগ করতে হবে যাতে তা অন্য কোনও ধর্ম বা কারও ধর্মীয় বিশ্বাসকে আঘাত না করে। মুহাম্মদ (সা.)-কে মুসলমান জাতি তাদের নয়নের মনি কোটায় স্থান দিয়েছে। তাকে অমর্যাদা করে ফ্রান্সে যা করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code