শিরোনাম
কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান তাড়াইলে বড় পর্দায় সম্প্রচারিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বড়লেখা পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের কামরান চৌধুরী পুনরায় মেয়র নির্বাচিত

Coder Boss / ৪১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

Manual7 Ad Code

এম. এম আতিকুর রহমান ঃ

আজ ২৮ ডিসেম্বর ২০২০ মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা নির্বাচন অনেকটা উৎসবমুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এতে মেয়র হিসেবে পূনরায় নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের প্রার্থী তারুণ্যের অহংকার আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী।

Manual1 Ad Code

জলবায়ু, বন ও পরিবেশ মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এমপির এলাকা বড়লেখা পৌরসভার নির্বাচনে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোড়ালো ভূমিকা এবং জনসাধারণের ব্যাপক উৎসাহ উদ্দীপনায় দু’একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুন্দর ও শান্তি শৃঙ্খলার সাথে নির্বাচন অনুষ্ঠিত হয়।
তবে নির্বাচন গ্রহণের শেষ মুহূর্তে এক প্রেস ব্রিফিংয়ে বিএনপির মেয়র প্রার্থী আনোয়ারুল ইসলাম ও প্রধান নির্বাচনি এজেন্ট মুজিবুর রহমান খসরু নতুন এবিএম পদ্ধতির এ নির্বাচনকে পাতানো এবং পূর্ব পরিকল্পিত তামাশার নির্বাচন হিসেবে আখ্যায়িত করেছেন।
অপরদিকে স্বতন্ত্র মেয়র প্রার্থী সাইদুল ইসলামও এক সাক্ষাৎকারে এ নির্বাচনকে প্রত্যাখ্যান করে বিভিন্ন কেন্দ্রে তাঁর এজেন্টদের ভয় ভীতি প্রদর্শন ও বের করে দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ করে অসহায়ত্ব প্রকাশ করেন।
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

Manual8 Ad Code

পৌর নির্বাচনে নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দ হলেন –
১ নং ওয়ার্ডে- প্রাক্তন কাউন্সিল শাহজাহান আহমেদ। ২ নং ওয়ার্ডে পুনরায় নির্বাচিত হয়েছেন উপজেলা প্রেসক্লাবের আহবায়ক জেহিন সিদ্দিকী। ৩ নং ওয়ার্ডে- নতুন নির্বাচিত হয়েছেন আবুল হাশিম স্বপন। ৪ নং ওয়ার্ডে পুনরায় নির্বাচিত হয়েছেন – কবির আহমদ। ৫ নং ওয়ার্ডে পুনরায় নির্বাচিত হয়েছেন – আব্দুল হাফিজ ললন। ৬ নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় নির্বাচিত হয়েছেন জাহেদ আহমদ চৌধুরী। ৭ নং ওয়ার্ডে পুনরায় নির্বাচিত হয়েছেন -রেজাউল করিম রেজা।
৮ নং ওয়ার্ডে পুনরায় নির্বাচিত হয়েছেন – রেহান পারভেজ রিপন ও ৯ নং ওয়ার্ডে – নতুনভাবে নির্বাচিত হয়েছেন জাহিদ আহমদ।

প্রতিশ্রুতি অনুযায়ী যোগ্য পৌর পিতা ও কাউন্সিলরবৃন্দের সম্মিলিত প্রচেষ্টায় পৌর এলাকার জীবনমান উন্নয়ন ও বড়লেখাকে আধুনিক পৌরসভা গঠনের জন্য যথাযথ পদক্ষেপ প্রত্যাশা করছেন পৌরবাসী।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code