শিরোনাম
মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান তাড়াইলে বড় পর্দায় সম্প্রচারিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কেশবপুর পৌরসভা নির্বাচন আবারো নৌকার মাঝি হলেন মেয়র রফিকুল ইসলাম

Coder Boss / ৫৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

Manual5 Ad Code

রাকিবুল হাসান সুমন, যশোরঃ

Manual8 Ad Code

যশোরের কেশবপুর পৌরসভা নির্বাচনে আবারো নৌকার মাঝি বর্তমান মেয়র রফিকুল ইসলাম। শনিবার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে রফিকুল ইসলামকে মেয়র প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন দেওয়া হয়। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হয়েছিলেন রফিকুল ইসলাম। আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে কেশবপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
এই ঘোষণার মধ্য দিয়ে কেশবপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকার মাঝি হলেন বর্তমান মেয়র রফিকুল ইসলাম।
মেয়র রফিকুল ইসলাম আবারও নৌকা পাচ্ছেন শনিবার এমন খবর শোনার পর থেকে তার সমর্থকদের ভেতর আনন্দের ঝড় বইতে শুরু করে। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বর্তমান মেয়র রফিকুল ইসলামকে দেওয়ায় বিকেলে শহরে আনন্দ মিছিল হয়েছে। আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
নির্বাচন কমিশন থেকে ঘোষিত তফশিল অনুযায়ী, কেশবপুর পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ২ ফেব্রুয়ারি, বাছাই ৪ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি ও প্রতীক বরাদ্দ করা হবে ১২ ফেব্রুয়ারি। পঞ্চম ধাপের এ নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বর্তমানে কেশবপুর পৌরসভার ভোটার সংখ্যা ২০ হাজার ৭২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ১৮৫ জন ও মহিলা ভোটার রয়েছেন ১০ হাজার ৫৪০ জন।
আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোটযুদ্ধ। সে যুদ্ধে পৌরবাসী জানতে পারবে কে হবেন পরবর্তী কেশবপুর পৌরসভার মেয়র।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code