শিরোনাম
ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বানিয়াচংয়ে জঙ্গল থেকে প্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার

Coder Boss / ৩৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ মার্চ, ২০২১

Manual5 Ad Code

বানিয়াচং(হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে জঙ্গল থেকে প্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত কিশোরের নাম আশরাফ (১৫) তার পিতার নাম আব্দুল আহাদ।
২০ মার্চ দুপুর ১২টায় উপজেলার ৩ নম্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জাতুকর্ণ পাড়া গ্রামের মাইজের মহল্লার মেস্তরী বাড়ির পাশের জঙ্গল (পুতা বাড়ি) থেকে লাশ উদ্ধার করা হয়েছে।
বানিয়াচং থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরন করেছে।
উদ্ধারকৃত লাশটি অর্ধনগ্ন অবস্থায় পাওয়া গেছে। এছাড়া চোখ দুটি উপরে তোলার চেষ্টা করার কারনে রক্তাক্ত ও খুবলানো অবস্থায় পাওয়া গেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়,নিহত কিশোরের বাবার বাড়ি পাশ^বর্তী আজমিরীগঞ্জ উপজেলায়। বাবা মায়ের বিচ্ছেদ হওয়ার কারনে মা আমীরুন্নেছা অন্যত্রে বিয়ে করে অন্য আরেকজনের সাথে সংসার করছেন। এ অবস্থায় কিশোরটির বাবাও খোজ করতেননা।
নিহত আশরাফ তার নানী আরশ বিবির সাথে একই ইউনিয়নের দোয়াখানী গ্রামে থাকতো।
শারিরীকভাবে প্রতিবন্ধী নিহত কিশোর স্পষ্টভাবে কথাও বলতে পারতোনা।
নিহতের মামাতো বোন ডালিয়া বেগম জানান, শনিবার সকালে ভাত খেয়ে অন্যান্য দিনের মত সকাল ৯টায় সে বাড়ি থেকে বেরিয়ে ছিল।
সে সাধারনত বাড়ির আশপাশেই ঘোরাঘুরি করে দুপুরে বাড়ি ফিরে আসতো। ডালিয়ার দাবি তাদের বাড়ি থেকে এতদূরে সে কোন দিন যায় নাই। আর প্রতিবন্ধী হওয়ার কারনে তার সাথে অন্য কারো কোন সমস্যাও ছিলোনা।
এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান মৌঃ হাবিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত কিশোরের লাশটি একটি জঙ্গলঘেরা স্থান থেকে উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্য মোঃ এমরান হোসেন বলেন, নিহত কিশোর প্রতিবন্ধী ছিল। লাশ উদ্ধার করার সময় লাশের গায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তদন্ত ছাড়া হত্যার কারন বলা যাচ্ছেনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code