শিরোনাম
ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কুষ্টিয়ায় গরু সহ চোর আটক

Coder Boss / ৩৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

Manual5 Ad Code

সুমাইয়া আক্তার শিখা স্টাফ রিপোর্টার

Manual8 Ad Code

০৭/০৪/২০২১ তারিখ রাত্র ০২.৩০ ঘটিকার সময় কুষ্টিয়া মডেল থানাধীন বাড়াদী মন্ডল পাড়া গ্রামস্থ জনৈক মোঃ আনছার আলী শেখ এর গোয়াল ঘরে থাকা ০৩(তিন) টি গরু। যার মধ্যে একটি শ্যামলা কালারের গাই গরু, ছোট হালকা লাল কালারের বাছুর গরু ও অপরটি কালো কালারের একটি বকন গরু। একটি শ্যামলা কালারের গাই গরু মূল্য ৩৫,০০০/-(পয়ত্রিশ হাজার) টাকা, ছোট হালকা লাল কালারের বাছুর গরু, মূল্য ২০,০০০/-(বিশ হাজার) টাকা এবং অপরটি কালো কালারের একটি বকন গরু মূল্য ৪০,০০০/-(চল্লিশ হাজার) টাকা সর্বমোট মূল্য ৯৫,০০০/-(পঁচানব্বই হাজার) টাকা অজ্ঞাতনামা চোর/চোরেরা বাড়ীর সকলের অগোচরে ইং-০৭/০৪/২০২১ তারিখ রাত্র অনুমান ০২.৩০ ঘটিকা হতে ০৪.৩০ ঘটিকার মধ্যবর্তী সময়ে গোয়াল ঘরের তালা ভেঙ্গে উক্ত ০৩টি গরু চুরি করে নিয়ে যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে কুষ্টিয়া মডেল থানার মামলা নং-১২, তারিখ-০৭/০৪/২০২১ খ্রিঃ ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু হলে উক্ত মামলাটি পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ মামুনুর রশিদ তদন্তভার গ্রহণ করেন। মামলাটি তদন্ত কালে বিশ্বস্ত সোর্সের মাধ্যমে জানতে পারেন যে, উক্ত গরুগুলো চুয়াডাঙ্গা জেলায় নিয়ে যাওয়ার পথিমধ্যে আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক আসামী ১। মোঃ ফারুক মন্ডল(৪২),পিতা- মোঃ চান্দালী@ নজরুল ইসলাম মন্ডল,সাং- বাদেমাজু, থানা- আলমডাঙ্গা, ২। মোঃ শাহিন(৩২), পিতা- মোঃ আব্দুল কুদ্দুস, সাং- দশমীপাড়া, থানা- দামুড়হুদা, ৩। মোঃ বিল্পব হোসেন( ২৬), পিতা- মোঃ ওসমান, সাং-নাগদাহ স্কুলের কাছে, থানা- আলমডাঙ্গা, ৪। মোঃ আলী খলিফা(৩৫), পিতা- মোঃ মসলেম খলিফা, সাং-নফরকান্দি, ৫। মোঃ সোহাগ আলী(২২), পিতা- মোঃ মুকুল হোসেন, সাং- মোমিনপুর, উভয় থানা- চুয়াডাঙ্গা সদর, সর্ব জেলা- চুয়াডাঙ্গা এবং ৬। মোঃ জকিম উদ্দিন(৪৮), পিতা মৃত জলিল মন্ডল, সাং-কাবিল নগর, থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গাদেরকে ইং-০৭/০৪/২০২১ তারিখ ভোর ০৪.৩০ ঘটিকার সময় গ্রেফতার পূর্বক তাহাদের হেফাজত হইতে একটি ট্রাকসহ ০৩টি গরু উদ্ধার করে। তৎক্ষনিক ভাবে তদন্তকারী কর্মকর্তা উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করিয়া সঙ্গীয় অফিসার ফোর্স এবং মামলার বাদীসহ অফিসার ইনচার্জ, আলমডাঙ্গা থানা, চুয়াডাঙ্গায় ইং-০৭/০৪/২০২১ তারিখ ১৬.০৫ ঘটিকার সময় হাজির হলে অত্র মামলার বাদী উদ্ধারকৃত গরুগুলি তাহার বলিয়া সনাক্ত করেন। বাদীর সনাক্ত মতে আলমডাঙ্গা থানার সাধারন ডায়রী নং-২৮৫, তাং-০৭/০৪/২০২১ খ্রিঃ মোতাবেক উদ্ধারকৃত ০৩টি গরু (একটি শ্যামলা কালারের গাই গরু, ছোট হালকা লাল কালারের বাছুর গরু এবং অপরটি কালো কালারের একটি বকন গরু), মূল জব্দ তালিকাসহ জব্দকৃত ট্রাক এবং গ্রেফতারকৃত আসামীদের হেফাজতে গ্রহন করিয়া কুষ্টিয়ায় মডেল থানায় নিয়ে আসেন। অত্র মামলার ঘটনার বিষয়ে আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহারা নিজেরা ঘটনার সহিত সরাসরি জড়িত আছে মর্মে স্বীকার করে। তাহাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন পূর্বক অন্যান্য ঘটনায় এবং তার সহযোগীদের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহের লক্ষ্যে জিজ্ঞাসাবাদের নিমিত্তে রিমান্ডের আবেদন করা হইয়াছে। আসামী বিপ্লব হোসেন ঘটনার সহিত জড়িত সকল গ্রেফতারকৃত আসামী এবং পলাতক আসামীদের নাম-ঠিকানা উল্লেখ পূর্বক নিজে দোষ স্বীকার করিয়া স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে ফৌঃকাঃবিঃ আইনের ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। অত্র মামলায় ঘটনার সহিত জড়িত পলাতক আসামীদের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code