শিরোনাম
চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গাইবান্ধায় জুয়ারীদের মারপিটেসাংবাদিক সুমন গুরুতর আহত

Coder Boss / ৪২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

Manual8 Ad Code

সেলিম মাহবুব,ছাতকঃ
গাইবান্ধায় জুয়ার আসরের খবর ও জুয়ারীদের পুলিশে ধরিয়ে দেওয়ার অভিযোগ এনে আজ বৃহস্পতিবার গাইবান্ধায় সাংবাদিক সুমন মন্ডলের উপর জুয়ারীরা হামলা চালিয়েছে। গুরুতর আহত সাংবাদিককে উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে গাইবান্ধা থানায় মামলা দায়ের করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও মামলার এজাহারে জানা যায়, গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের শ্যামপুর এলাকায় জুয়া খেলা অবস্থায় ৬ জুয়ারীকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। তারা গতকাল জামিনে মুক্ত হয়। এতে তাদের এক লক্ষ টাকা খরচ হয়। জুয়ারুদের গ্রেপ্তারের ব্যাপারে সাংবাদিক সুমন মন্ডলের হাত রয়েছে এমন অভিযোগ করে জুয়ারীরা বিভিন্ন মহলে। সাংবাদিক সুমনকে দেখে নিবে এমন হুমকিও দেয় জুয়ারীরা।
আজ সকালে সাংবাদিক সুমন মন্ডল গাইবান্ধা সদর উপজেলার বালুয়া গ্রামের বাড়ি থেকে মোটর সাইকেল যোগে গাইবান্ধা শহরে আসছিল। সকাল সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় পৌছিলে সাংবাদিক সুমন মন্ডলের মোটর সাইকেল আটকায় জুয়ারী লিটন, নজমুল, সেলিমসহ কয়েকজন। তারা সুমন মন্ডলের কাছে এক লক্ষ টাকা দাবি করে। সুমন মন্ডল জুয়ারীদের গ্রেপ্তারের ব্যাপারে কিছুই জানে না এমন কথা জানালে জুয়ারী লিটন, নজমুল, সেলিমসহ কয়েকজন প্রকাশ্যে লাঠি ও লোহার রড দিয়ে সুমর মন্ডলকে বেধরক মারপিট করে। তারা সুমনের মটর সাইকেলটিও ভাংচুর করে। এসময় তারা সুমনের ভিডিও ক্যামেরা(প্যানাসনিক পি-২) ও পকেটে থাকা ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। সুমনের আর্ত চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করায়।
আহত সুমন রংপুর সংবাদ ও দৈনিক জাগো জনতা জেলা প্রতিনিধি এবং অনলাইন কেটিভি চ্যানেলের জেলা প্রতিনিধি। এ ঘটনায় গাইবান্ধার সাংবাদিকরা হামলার নিন্দা জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য আইনশৃংখলা বাহিনীর প্রতি আহবান জানিয়েছে। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাহফুজার রহমান বলেন, এ ব্যাপারে আজ সন্ধ্যায় সুমন মন্ডল বাদি হয়ে(বাহক মারফত) সদর থানায় মামলা দায়ের করেছেন। মামলা গ্রহনের পর আসামী গ্রেপ্তারে পুলিশি অভিযান চালানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code