শিরোনাম
চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মাধবপুরে দেয়াল দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে প্রতিবেশী।

Coder Boss / ৪৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১১ এপ্রিল, ২০২১

Manual8 Ad Code

এইচ অার রুবেল বিশেষ প্রতিনিধি :
মাধবপুরে দেয়াল তুলে এক ব্যক্তির বাড়ির রাস্তা বন্ধ করে দিয়েছে প্রতিবেশী। এতে ওই বাড়ির লোকজন ঘর থেকে বের হওয়াও দুষ্কর হয়ে পড়েছে। বাড়ির নির্মাণাধীন ঘরের দেয়াল ভেঙ্গে তাদের বাড়ি থেকে বের হতে হচ্ছে। এ নিয়ে বাড়ি মালিক উপজেলা নির্বাহী অফিসার ও থানায় অভিযোগ দিয়েছেন।

Manual4 Ad Code

অভিযোগে জানা যায়, ওই উপজেলার উত্তর নোয়াপাড়া গ্রামের মো. মাহরাজ মিয়া এবং মো. তাহের মিয়ার মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছে। প্রতিপক্ষের লোকজন মাহরাজ মিয়ার গেইটের সামনে একটি দোকান ঘর নির্মাণ করতে জমি চায়। কিন্তু তিনি তাতে রাজি হননি। এ নিয়ে তারা ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে গত ১৩ মার্চ তাহের মিয়া ক্ষিপ্ত হয়ে লোকজন নিয়ে তার বাড়ির দরজা ও গেইটে তালা লাগিয়ে দেন। পরে গেইটের সামনে দেয়াল দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করেন তারা। এরপর থেকে ওই বাড়ির লোকজন বাড়ি থেকে বের হতে পারছিলেন না। পরে তারা বাড়ির একটি নির্মাণাধিন ঘরের দেয়াল ভেঙ্গে চলাচল শুরু করেন। এ ঘটনায় মাহরাজ মিয়ার স্ত্রী আহেদা বেগম উপজেলা নির্বাহী অফিসার ও মাধবপুর থানায় একটি অভিযোগ দেন।

আহেদা বেগম জানান, তিনি মা সমলা বেগমের ওয়ারিশান হিসেবে ওই বাড়ির জমিটুকু পেয়েছেন। এরপর থেকে তিনি ওই জমিতে বাড়ি নির্মাণ করে বসবাস করছেন। বাড়ির দেয়ালের বাইরের জমিটিও তার। কিন্তু প্রতিবেশী তাহের মিয়াসহ কয়েকজন তার জমি নিতে মরিয়া হয়ে উঠে। জমি না দেয়ায় তারা বাড়ির গেইটে দেয়াল নির্মাণ করে চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে।

Manual7 Ad Code

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক জানান, এটি তাদের সম্পত্তি নিয়ে বিরোধ। ইতিমধ্যে একজন এসআই গিয়ে বিষয়টি দেখে এসেছেন। স্থানীয়ভাবে বিষয়টি বসে সমাধানের উদ্যোগ নেয়া হবে।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code