শিরোনাম
চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ছাতকে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ৪২ জন রোগীর মধ্যে ২১ লক্ষ টাকা বিতরণ

Coder Boss / ৪৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১২ এপ্রিল, ২০২১

Manual4 Ad Code

সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ৪২ জন রোগীকে চিকিৎসার জন্য ৫০ হাজার করে ২১ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে রোগীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে এসব টাকার চেক বিতরণ করেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। এসময় তিনি বলেন, শেখ হাসিনা সরকার আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। দেশের বিপুলসংখ্যক মানুষকে বয়স্ক, বিধবা, দুগ্ধ ও পঙ্গু ভাতা দিচ্ছে সরকার। আওয়ামীলীগ সরকার জাতির সূর্যসন্তান মুক্তিযোদ্ধাদেরও ভাতা বৃদ্ধি করে সম্মানজনক অবস্থানে নিয়ে এসেছে। বিভিন্ন দূর্যোগ-দূর্বিপাকে এবং চিকিৎসার জন্য অসহায় রোগীদের সরকারি আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। রোগীদের মধ্যে টাকার চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিল্লাল হোসেন, ডা.রাজীব চক্রবর্তী, ওসি মোঃ নাজিম উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম মাহবুব রহমান, সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, আখলাকুর রহমান, আব্দুল মছব্বির, দেওয়ান পীর আব্দুল খালেক রাজা, বিল্লাল আহমদ, সাইফুল ইসলাম সহ জনপ্রতিনিধি ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code