শিরোনাম
চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কেশবপুরে এসিল্যান্ডের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ, ৫ হাজার টাকা জরিমানা

Coder Boss / ৩৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

Manual8 Ad Code

রাকিবুল হাসান সুমন, যশোর জেলা প্রতিনিধি:

Manual1 Ad Code

যশোরের কেশবপুর উপজেলায় এসিল্যান্ডের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে এসএসসি পরীক্ষার্থী এক স্কুল ছাত্রী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলার সরফাবাদ এলাকায়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা। এ সময় বাল্যবিয়ের আয়োজন করার অপরাধে মেয়ের মাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Manual6 Ad Code

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে সন্যাসগাছা গ্রামের ফারুক হোসেনের সঙ্গে সরফাবাদ এলাকার এসএসসি পরীক্ষার্থী এক স্কুল ছাত্রীর (১৬) বিয়ের আয়োজন চলছিলো। বরযাত্রীসহ আমন্ত্রিত অতিথিদের বরণে বিয়ে বাড়িতে সব প্রস্তুতিও সম্পূর্ণ ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে বাল্যবিয়ের খবর পেয়ে দুপুরে কনের বাড়িতে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা। এসময় ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনি বাল্যবিয়ে বন্ধ করে দেন এবং মেয়ের মাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় মেয়ের মার নিকট থেকে মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না মর্মে মুচলেকা নেওয়া হয়। ওই ছাত্রী স্থানীয় একটি স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code