শিরোনাম
চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কেশবপুরে কুড়িয়ে আনা টিনের জর্দ্দার কৌটা খুলতেই বিস্ফোরণ স্কুল ছাত্র নিহত, আশঙ্কাজনক মা ও বোন

Coder Boss / ৪১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

Manual1 Ad Code

এস কে সুমন, যশোর জেলা প্রতিনিধি:

Manual3 Ad Code

কেশবপুরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে স্কুল ছাত্র আব্দুর রহমান (৮) নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয় তার মা নিলুফা বেগম (২৭) ও ছোট বোন মারুফা খাতুন (৬)। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে বাউশলা গ্রামে। আহতদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহত স্কুল ছাত্রের লাশ উদ্ধার করে যশোর মর্গে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ সালাউদ্দিন সিকদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানায়, কুড়িয়ে পাওয়া কৌটাটি ছিল ককটেল।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাউশলা গ্রামের ভ্যানচালক মিজানুর রহমানের ছেলে আব্দুর রহমান চাচা সিরাজুল ইসলাম ওরফে শের আলীর সঙ্গে বাড়ির পাশের বিলে জনৈক ব্যক্তির পরিত্যক্ত টোং ঘরের ভেতরে রেখে আসা স্যালোম্যাশিন আনতে যায়। স্যালোম্যাশিন নিয়ে ফেরার সময় ওই টোং ঘরের ভেতরে পলিথিনে মোড়ানো একটা কৌটা পেয়ে তারা হাতে করে নিয়ে আসে। ফিরে এসে চাচার বাড়িতে উঠানে মা ও ছোট বোনকে সঙ্গে নিয়ে ওই কৌটা ভেতের কি আছে দেখার সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ঘটনাস্থলেই স্কুল ছাত্র আব্দুর রহমান মারা যায়। গুরুতর আহত হয় তার মা নিলুফা বেগম ও ছোট বোন মারুফা খাতুন। বিস্ফোরণের বিকট শব্দে এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহত আব্দুর রহমান কেশবপুরস্থ একটি প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

Manual1 Ad Code

খবর পেয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ সালাউদ্দিন সিকদার, কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দীন, ইন্সপেক্টর (তদন্ত) শেখ ওহিদুজ্জামানসহ ডিবি পুলিশ বাউশলা বিলের টোংঘর, বিস্ফোরিত ঘটনাস্থল ও নিহত শিশুর বাড়ি পরিদর্শন করেন। নিহত শিশু আব্দুর রহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর বলেন, বিস্ফোরণে আহত নিলুফা বেগম ও শিশু মারুফা খাতুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

Manual2 Ad Code

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দীন বলেন, কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে নিহত শিশু আব্দুর রহমানের লাশ উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় সন্দিগ্ধ এক জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code