শিরোনাম
চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ছাতকে লকডাউন অমান্য করায় দু’দিনে ৫২ হাজার ৭০০ টাকা জরিমানা।।

Coder Boss / ৩৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

Manual1 Ad Code

সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে লকডাউন অমান্য করে রাস্তায় গাড়ি বের করলে এবং দোকান ও শপিংমল খোলার অপরাধে ২৩ জনকে বিভিন্ন অংকে জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে চলাচলরত গাড়ি থেকে এবং শহরের বিভিন্ন শপিংমলের দোকান মালিকদের কাছ থেকে ২৩টি মামলার বিপরীতে ২১ হাজার ২০০টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মামুনুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়। লকডাউনের ১ম দিন বুধবার একই অপরাধে ২৫টি মামলায় ২১হাজার ৫০০টাকা জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মামুনুর রহমান এবং সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাপস শীল। এদিকে লকডাউনে পরিবহন সেক্টর সরকারী বিধান মোতাবেক অনেকটাই নিয়ন্ত্রিত রয়েছে। দুরপাল্লার কোন যাত্রীবাহী গাড়ি আসা-যাওয়া করতে দেখা যায়নি। মাঝে মধ্যে ছোট ছোট গাড়ি চলাচল করতে দেখা গেছে। কিন্ত নিষেধাজ্ঞা মুক্ত দোকান ও কয়েকটি শপিংমল ছাড়া শহরের অনেক দোকানপাঠ খোলা থাকতে দেখা গেছে। গভীর রাত পর্যন্ত শহরের ক্লাব রোড এলাকার কয়েকটি চা-কপি ও পান-সিগারেটের দোকানে স্বাভাবিকভাবেই কেনাবেচা চলছে। সরকার নির্ধারিত সময়ের পরও শহরের বেশকিছু দোকান সরকারী বিধান অমান্য করে রাত পর্যন্ত খোলা রাখতে দেখা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মামুনুর রহমান এ ব্যাপারে জানান, লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থাসহ জরিমানা করা হবে। ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code