শিরোনাম
চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কুষ্টিয়ার কুমারখালীতে হাত পা বাঁধা অবস্থায় কৃষকের লাশ উদ্ধার

Coder Boss / ৩৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১

Manual1 Ad Code

সুমাইয়া আক্তার শিখা স্টাফ রিপোর্টার

Manual6 Ad Code

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় হাত পা বাঁধা অবস্থায় কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে বাগুলাট ইউনিয়নের ভড়ুয়াপাড়া গ্রামে নিহতের বাড়ির অদুরে আবাদি জমি থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত হায়াত আলীর ছেলে নজিরউদ্দিন (৫৯)।

Manual2 Ad Code

এলাকাবাসী জানায়,স্থানীয় আওয়ামীলীগ সমর্থিত গোলাম সরোয়ার, দুলাল ও জাহিদ গ্রুপের সাথে বাবলু, মনোয়ার ও আনোয়ার গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ২৫ জানুয়ারি বাবলু গ্রুপের সবুর নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের ছেলে থানায় সরোয়ার গ্রুপের সমর্থকদের আসামী করে মামলা দায়ের করেন। মামলা নিয়েও দুইপক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা চলছিল। এরমধ্যে আজ শনিবার সকাল ৬ টার দিকে সরোয়ার গ্রুপের সমর্থিত নজির উদ্দিনের মরদেহ নিজ বাড়ি থেকে সাড়ে তিনশ গজ পশ্চিমে রজব মোল্লার আবাদি জমিতে পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেওয়া হয়।

Manual4 Ad Code

নিহতের ছেলে মিরাজ জানান, তার বাবা প্রায় দিনই পুকুর পাড়ের বাঁশের চরাটের উপর রাতে শুয়ে থাকত। গতকাল রাত ১২ টার দিকেও সেখানে ছিলো। সকাল ৬ টার দিকে তার চাচী শিউলী খাতুন জানায় আমার বাবা বাড়ির অদুরে রজব মোল্লার জমিতে ঘুমাচ্ছে। আমি দ্রুত মাঠে গিয়ে দেখি বাবার হাত ও পা বাঁধা। উপুড় হয়ে পড়ে আছে। চোখে মুখে রক্ত ও আঘাতের চিহ্ন। তিনি আরো বলেন, আমি একজন ভ্যানচালক। আমাকে সবুর হত্যা মামলার আসামী করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরেই আমার প্রতিপক্ষ বাবলু , রুবেল, মনোয়ার ও মতিয়াররা আমার বাবাকে হত্যা করতে পারে।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, ফাঁকা মাঠ থেকে নজির উদ্দিন নামের একজনের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code