শিরোনাম
চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আরও এক আসামি গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে হেনস্তা করাব মামলায়

Coder Boss / ৪৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

Manual4 Ad Code

এম এইচ লিপু মজুমদার ধরমপাশা,সুনামগঞ্জ প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আফজাল খান (২৪) কে হেনস্তা ও আটক করে রাখার ঘটনায় দায়ের করা মামলায় সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার জয়শ্রী বাজার থেকে গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মৌলা মিয়া (৩৫)নামের এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার বাদে হরিপুর গ্রামে।

Manual5 Ad Code

ধরমপাশা থানার পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার জয়শ্রী ইউনিয়নের মহেশপুর গ্রামের বাসিন্দা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের স্নাতোকোত্তর শিক্ষার্থী আফজাল খান গত ২৯ মার্চ দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হেফাজতে ইসলামের সহিংসতার ছবি দিয়ে একটি পোস্ট দেন। স্থানীয় কয়েকজন এটি স্ক্রীনসট দিয়ে রাখেন। গত ৬ এপ্রিল বিকেল পাঁচটার দিকে আফজাল নিজ ইউনিয়নের জয়শ্রী বাজারে আসেন। এ সময় একই ইউনিয়নের বাদে হরিপুর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (সদ্য বহিস্কৃত) আবুল হাশেম আলমের ছেলে আল মুজাহিদ (২৫) ছাত্রলীগের ওই নেতাকে টানা হেঁচরা ও ৩০-৪০জন লোক নিয়ে তাঁকে ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আটক করে রাখেন। এ ঘটনায় ৭এপ্রিল আল মুজাহিদ ও তাঁর বাবাসহ ২৯জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২০-২৫জনকে আসামি করে ৭এপ্রিল রাতে ছাত্রলীগ নেতা আফজাল খান বাদী হয়ে ধরমপাশা থানায় একটি মামলা করেন।

Manual3 Ad Code

৭এপ্রিল বিকেলে আল মুজাহিদের বাবা ইউনিয়ন আওয়ামী লীগের
(সদ্য বহিস্কৃত)সাধারণ সম্পাদক আবুল হাশেম আলমের নিজ বাড়ি থেকে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনে আটক করা হয়। পরে ছাত্রলীগ নেতার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। মামলা হওয়ার পর অভিযান চালিয়ে রাত তিনটার দিকে বাদে হরিপুর গ্রামের বাসিন্দা এজহারভুক্ত আসামি মো.রফিক (২৭)কে এবং গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার জয়শ্রী বাজার থেকে মৌলা মিয়া (৩৫)নামের আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে ।

Manual2 Ad Code

ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.খালেদ চৌধুরী আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে মুঠোফোনে সিলেট নিউজ কে বলেন, ফেসবুকে হেফাজত ইসলামের সহিংসতার ছবি পোস্ট দেওয়াকে কেন্দ্র ছাত্রলীগ নেতা আফজাল খানকে হেনস্তা ও আটক করে রাখার ঘটনায় করা মামলায় এজহারভুক্ত আসামি মৌলা মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।তাকে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code