শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ছাতকে থানায় হামলা ও ভাংচুর মামলায় ৯ আসামী ২ দিনের রিমান্ডে

Coder Boss / ৪০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২১ এপ্রিল, ২০২১

Manual4 Ad Code

সেলিম মাহবুব,ছাতকঃ
হেফাজত ইসলামের নেতা মামুনুল হক সমর্থকরা পুলিশের উপর হামলা ও থানার সেবা চত্বর ভাংচুরর ঘটনায় গ্রেফতারকৃত ৯ আসামীকে ২ দিনের রিমান্ডে আনা হয়েছে। রোববার আদালতের মাধ্যমে তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। রিমান্ডে আসামীরা হল জয়নাল আবেদীন (২৮), রাজন আহমদ (২৬), একরাম হোসেন (২২), সামছুদ্দিন (২৩), সুমন আহমদ (২০), আলী হোসেন (২৮), মোস্তাফিজুর রহমান ফাহিম (১৯), জনি আহমদ (১৯) ও আবুল হোসেন (৩০)। ৪ এপ্রিল রাতে নারায়নগঞ্জের রিসোর্টে নারীসহ মাওলানা মামুনুল হক আটকের খবরে ছাতকে মামুনুল হকের সমর্থকরা বিক্ষোভ মিছিল করে শহরে। এসময় শহরে দায়িত্বরত পুলিশের উপর অতর্কিত হামলা চালায় মিছিলকারীরা। এক পর্যায়ে মিছিলকারীরা শহরের কয়েকটি দোকানপাটেও ভাংচুর করে। এ ঘটনায় ছাতক থানার এসআই আনোয়ার মিয়া বাদী হয়ে ৯৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৯০০ জনের বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়। এ মামলায় এখন পর্যন্ত গ্রেফতারকৃত ২৫ আসামীর মধ্যে ৯ জনকে ২দিনের রিমান্ডে আনা হয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, এ মামলার অন্যান্য আসামীদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code