শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

Coder Boss / ৩৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

Manual1 Ad Code

ছাতকে কৃষকদের মাঝে বিনামূল্যে
ধান বীজ ও সার বিতরণ

Manual6 Ad Code

সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে উপজেলার নোয়ারাই ও ইসলামপুর ইউনিয়নের ১৮০ জন কৃষকের মধ্যে এসব ধান বীজ ও সারায়নিক সার আনুষ্ঠানিক বিতরণ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক দিলীপ কুমার বিশ্বাস ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক হোসেন খান। প্রত্যেক উপকারভোগী কৃষককে ১বিঘা জমির বিপরীতে ৫ কেজি উফশী আউস ধান বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়। পরে উপজেলার চরমহল্লা ইউনিয়নের কৃষক অজিত কুমার দাসের হাতে একটি ধান কাটার মেশিন কম্বাইন হারভেষ্টারের প্রতিকী চাবি তুলে দেন প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক দিলীপ কুমার বিশ্বাস। এ নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ৬টি কম্বাইন হারভেষ্টার মেশিন বিতরণ করা হয়। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুনির্মল তালুকদার, উপসহকারী কৃষি কর্মকর্তা আলাউদ্দিন, শাহ পারভেজ, নাসির উদ্দিন, সঞ্জয় কুমার কর, সুহেব মাহমুদ, ফারুক আহমদ, আরিফ চৌধুরী ও বিদ্যুৎ তালুকদার উপস্থিত ছিলেন। এ ছাড়া উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় উপজেলার ছাতক সদর ইউনিয়নের চাইরচিরা গ্রামের আউস ধান উৎপাদনকারী কৃষক মাঠ স্কুলের সেশন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পরিচালক দিলীপ কুমার বিশ্বাস। পরে উপজেলার কালারুকা ইউনিয়নের গড়গাঁও গ্রামের মাঠে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করেন।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code