শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ছাতকে ইফতার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩৫

Coder Boss / ৩৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

Manual7 Ad Code

সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে ইফতার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ৩৫ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ৫ জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। শুক্রবার রাতে পৌরসভার বাঁশখলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশখলা এলাকায় সম্প্রতি নজির মিয়া নামের এক নির্মাণ শ্রমিক দূর্ঘটনায় কর্মরত অবস্থায় মৃত্যুবরন করে। তার আতœার শান্তি ও দোয়া কামনায় শুক্রবার এলাকায় একটি মসজিদে ইফতারের আয়োজন করা হয়। ইফতার শেষে অবশিষ্ট খাবার নিয়ে এলাকার নজির মিয়ার পুত্র জামরুল মিয়া ও একই এলাকার ইসরাইল আলীর পুত্র তালেব আলীর মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে রাতে এলাকার সামছু মিয়া ও একই এলাকার আনফর আলী পক্ষের লোকজন তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষের লোকজন ইটপাঠকেল ও লাটিসোঠা নিয়ে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয় লোকজনের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে নারী-শিশুসহ উভয় পক্ষের অন্তত ৩৫ ব্যক্তি আহত হয়। গুরুতর আহত মোস্তাকিম মিয়া, রাসেল মিয়া, তাজ আলী, হোসনে আরা বেগম ও রাজনা বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয় ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code