শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কেশবপুর পাবলিক মাঠের সৌন্দর্য রক্ষার্থে ন্যাশনাল প্রেস সোসাইটির ব্যতিক্রম উদ্যোগ

Coder Boss / ২৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

Manual5 Ad Code

এস কে সুমন, কেশবপুর প্রতিনিধি:

Manual6 Ad Code

কেশবপুর শহরের পাবলিক মাঠটি উপজেলাবাসীর কাছে অত্যন্ত জনপ্রিয়। ইতিমধ্যে কতিপয় ব্যক্তিদের যত্ততত্ব ময়লা ফেলার কারনে মাঠের সৌন্দর্য নষ্ট হয়ে পড়ছিল। মাঠের সৌন্দর্য ও পরিবেশ অক্ষুন্ন রাখতে ন্যাশনাল প্রেস সোসাইটির উদ্যোগে নিদিষ্ট স্থানে ময়লা ফেলার ঝুড়ি স্থাপন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ঝুড়ি স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।

Manual8 Ad Code

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ন্যাশনাল প্রেস সোসাইটির উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর প্রেসক্লাবে নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল ফুয়াদ। এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সহ সভাপতি মীর আজিজ হোসেন ও মঞ্জুরুল ইসলাম ডাবলু, সাধারণ সম্পাদক সুষ্ময় হাওলাদার বিকাশ,সহ-দপ্তর সম্পাদক রাকিবুল হাসান সুমন, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সঞ্জয় দাস, কার্যনির্বাহী সদস্য রবিন দাস, সাকিব আল হাসান, জাকির হোসেন, মহিউদ্দিন খান প্রমুখ।

Manual8 Ad Code

উল্লেখ্য, কেশবপুর শহরের পাবলিক মাঠে প্রতিদিনই বিভিন্ন এলাকার থেকে শতাধিক মানুষ প্রাকৃতিক পরিবেশে পরিবার ও বন্ধুদের সাথে ঘুরতে এসে যেখানে সেখানে ময়লা ফেলে মাঠের পরিবেশ নষ্ট করছেন। অনেকেই অবসর সময়ে এখানে বসে বিভিন্ন খাদ্য সামগ্রীর প্যাকেট ও চা পান করে খালি কাপ মাঠে ফেলে নোংরা পরিবেশ সৃষ্টি করে চলেছে। এমনকি অনেকেই মাঠের মধ্যে মটর সাইকেল নিয়ে প্রবেশ করে মাঠের ঘাসের ক্ষতি করছেন। যে কারনে মাঠের পরিবেশ রক্ষায় ন্যাশনাল প্রেস সোসাইটির উদ্যোগে ১০ টি ঝুড়ি মাঠের চারিপাশে স্থাপন করে দেয়া হয়েছে। পরিবেশ রক্ষার্থে সকলকে নিদিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য অনুরোধ করা হয়েছে। এ উদ্যোগ নেওয়ায় সচেতন মহল ওই সংগঠনের সদস্যদের সাধুবাদ জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন বলেন, ন্যাশনাল প্রেস সোইটির উদ্যেগে এমন একটি মহৎ উদ্যেগ গ্রহন করায় তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মাঠের পরিবেশ রক্ষার্থে এই সংগঠনের মত সকলকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসার আহবান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code