শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ছাতকে সন্ত্রাসী হামলায় আহত সানি সরকারের মৃত্যু।।

Coder Boss / ৩৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ মে, ২০২১

Manual3 Ad Code

সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সানি সরকার ৪ দিন মুত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষ মুত্যুর কুলে ঢলে পড়েছে। শনিবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। সানি সরকার নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেরার নারাইচ গ্রামের কাজল কান্তি সরকারের পুত্র। বর্তমানে সে ছাতক শহরের মন্ডলীভোগ-ঘোষবাড়ি এলাকার ভাড়াটে বাসিন্দা। জানা যায়, গত ২৮ এপ্রিল সন্ধ্যায় মোবাইল ফোনে সানি সরকারকে পৌরসভা কার্যালয় সংলগ্ন রাস্তায় ডেকে নিয়ে লোহার পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষরা। তাকে আশংকাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় নিহতের পিতা কাজল কান্তি সরকার বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে আরো ৮-১০ জন অজ্ঞাত ব্যক্তি বিরুদ্ধে ছাতক থানায় একটি মামলা(নং-০১) দায়ের করেন। এদিকে সানি সরকারের শারীরীক অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। এখানে ৪ দিন চিকিৎসাধীন অবস্থায় থেকে শনিবার রাতে তার মুত্যু ঘটে। সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার, ছাতক (সার্কেল) বিলাল হোসেন জানান, এ ঘটনায় নাইম আহমদ(২০) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code