শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জুড়ীতে”ফ্রি সবজি বাজার”

Coder Boss / ৩৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১০ মে, ২০২১

Manual8 Ad Code

জুড়ী প্রতিনিধিঃ

Manual6 Ad Code

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশে চলছে লকডাউন। লকডাউনে স্বাভাবিক আয়-রোজগার বন্ধ থাকায় মানবেতর জীবন-যাপন করছেন দিনমজুর, শ্রমিক ও নিম্ন আয়ের মানুষজন। পবিত্র রমজান ও ঈদ উল ফিতর উপলক্ষে সরকারের পাশাপাশি হতদরিদ্রদের সহায়তায় এগিয়ে এসেছে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় বাজার বসিয়ে হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে সবজি ও নিত্যপ্রয়োজনীয় পন্য বিতরণ করা হয়েছে।

Manual3 Ad Code

আজ সোমবার ( ১০ মে) উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে ‘আল-ইখওয়ান সমাজ কল্যাণ সংস্থার সদস্য, প্রবাসী এবং এলাকাবাসীর অর্থায়নে সুবিধা বঞ্চিত মানুষের জন্য “ফ্রি সবজি বাজার” আয়োজন করা হয়েছে।

পবিত্র রমজানের শেষ মুহূর্তে, ঈদুল ফিতরকে সামনে রেখে এ সংকটময় মুহূর্তে দুস্থ ও অসহায়রা এখান থেকে বিনামূল্যে সবজি ও নিত্যপণ্য পেয়ে আনন্দ প্রকাশ করেছেন। এ সংগঠনের ব্যতিক্রমধর্মী উদ্যোগ ফ্রি সবজি বাজারকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে অভিনন্দন জানিয়েছেন।

Manual4 Ad Code

ফ্রী সবজি বাজার নিতে আসা হতদরিদ্র বড়ধামাই গ্রামের ইসলাম উদ্দিন (৪৫) বলেন, ফ্রী সবজি বাজার থেকে সবজি, ডিম ও মুরগি পেয়ে আমরা খুবই খুশি। এই মুহূর্তে এসব খাবার ফ্রীতে দেওয়ায় আমাদের অনেক উপকার হয়েছে।

নয়াবাজার আল-ইখওয়ান সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন বলেন, আমরা হতদরিদ্রদের মধ্যে ডিম, টমেটো, আলু, ঢেড়ষ, কাচা মরিচ, বেগুন, কুমড়া ও মুরগি ইত্যাদি বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করেছি। আগামীতেও আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।তিনি আরোও বলেন, লকডাউন চলাকালীণ সময়ে গত বছর এবং এবছর আমাদের সংগঠনের পক্ষ থেকে চাল, ডাল, তেল সহ অনেক নিত্যপণ্য বিতরণ করেছি। এখন ঈদকে সামনে রেখে শাক-সবজি ও নিত্যপণ্য দরিদ্রদের জন্য ফ্রিতে বিতরণ করার ব্যবস্থা করেছি।

Manual6 Ad Code

সভাপতি আশরাফুজ্জামান রিশাদ বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কর্মহীন মানুষেরা খাবার সংকটে পড়েছেন। এ কারণে ফ্রি সবজির বাজার থেকে প্রায় তিন শতাধিক দরিদ্র মানুষকে ইচ্ছামতো সবজি ও নিত্যপণ্য দেওয়া হয়েছে। এতে আমাদেরকে এলাকাবাসী সহ প্রবাসীরা সহযোগিতা করেছেন।

এসময় উপস্তিত ছিলেন নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ও অত্র সংগঠনের উপদেষ্টা মাওলানা লিয়াকত আলী খান, সংগঠনের সহকারী পরিচালক নাসির উদ্দিন, সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code