শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হাফিজ মাছুম আহমদ দুধরচকীর ঈদ শুভেচ্ছা

Coder Boss / ৮০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১

Manual3 Ad Code

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের সকল শ্রেণী পেশার মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি, সিলেট নগরীর কদমতলী মাজার জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী। তিনি সবাইকে জানান ঈদ মোবারক।

Manual6 Ad Code

ঈদ শুভেচ্ছা বার্তায় হাফিজ মাছুম আহমদ দুধরচকী বলেন, ঈদ মানে আনন্দ, যা ঘুরে ঘুরে আসে। মুসলমানের দুটি ঈদ। ঈদুল ফিতর বা রোজার ঈদ এবং ঈদুল আজহা বা কোরবানির ঈদ। নবীজি (সা.) বলেন, প্রত্যেক জাতির উৎসব আছে, আমাদের উৎসব হলো এই দুই ঈদ। (মুসলিম, তিরমিজি)।

রমজানের এক মাস সিয়াম সাধনার পর ঈদের আনন্দের বার্তা নিয়ে পশ্চিমাকাশে উঁকি দেয় হিলাল। তাই ঈদের সঙ্গে নতুন চাঁদের সম্পর্ক সুনিবিড়। ‘হিলাল’ অর্থ নতুন চাঁদ, যা বাংলায় ‘হেলাল’ হিসেবে বেশি উচ্চারিত হয়।

Manual2 Ad Code

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো, ইফতার করো বা ঈদ করো।’ যে সন্ধ্যায় আকাশে চাঁদ দেখা যায়, সে রাত হলো ‘চাঁদরাত’। প্রতি মাসের চাঁদরাত গুরুত্বপূর্ণ। আরবি চান্দ্রবছরের নবম মাস রমজান এবং দশম মাস শাওয়াল।

Manual8 Ad Code

ইসলামের ইতিহাসে প্রথম ঈদ পালন করা হয় দ্বিতীয় হিজরি বর্ষের বদরের বিজয়ের ১৩ দিন পর পয়লা শাওয়াল, যা ছিল প্রথম ঈদুল ফিতর বা রোজার ঈদ উদ্‌যাপন। একই বছর মদিনার সুদখোর মহাজন ইহুদি বনুকাইনুকা সম্প্রদায়কে নিরস্ত্র করার পর ১০ জিলহজ ঈদুল আজহা—কোরবানির ঈদ পালন করা হয়।

Manual4 Ad Code

এক মাসের কষ্ট আর ক্লান্তিকে ভুলে গিয়ে এদিন আনন্দ ও খুশিতে মেতে উঠার দিন। রমজানের তাকওয়া অর্জনের প্রকৃত শিক্ষা সকলের মাঝে সমভাবে ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা করে দুধরচকী বলেন, বৈশ্বিক মহামারী রূপ নেয়া করোনাভাইরাসের মাঝে আমাদের কাছে এসে উপস্থিত মহাখুশীর দিন। প্রাণঘাতী করোনা সরে নতুন প্রাণের সঞ্চার হোক বিশ্বজুড়ে মহান আল্লাহর দরবারে এই প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code