শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল।।

Coder Boss / ২৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মে, ২০২১

Manual6 Ad Code

সেলিম মাহবুব,ছাতকঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে শহরের মল্লিকপুরস্থ জেলা পরিষদের হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুটের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও প্রবীণ রাজনীতিবীদ এড. আপ্তাব উদ্দিন, কৃষি বিষয়ক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, আইন বিষয়ক সম্পাদক এড. আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, সাংগঠনিরক সম্পাদক শংকর চন্দ্র দাস, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক এড. আজাদুল ইসলাম রতন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আবুল কালাম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু, যুব বিষয়ক সম্পাদক কামরুল হাসান চৌধুরী, সদস্য ও দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আলম চৌধুরী, তথ্য ও গবেষনা সম্পাদক শামীম আহমদ চৌধুরী, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অমল কান্তি কর, সদস্য অমল চৌধুরী হাবুল, এড. কল্লোল তালুকদার, জেলা ছাত্রলীগের সভাপতি দিপংঙ্কর কান্তি দে, ও জেলা যুবলীগের সদস্য পাভেল আহমদ প্রমুখ। সভাপতির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি এবং জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট বলেছেন, প্রথমেই ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট দেশের কিছু বেইমান, মির্জাফর ও স্বাধীনতা বিরোধীদের হাতে শাহাদাত বরণকারী জাতির পিতাসহ তার পরিবারের নিহত সকল সদস্যদের আত্মার শান্তি কামনা করে বলেন বঙ্গবন্ধুর কারণেই আজ বাংলাদেশ নামক একটি আলাদা ভূখন্ডের জন্ম হয়েছিল। আজ তার সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ বিশ্বে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হয়েছে। আমাদের নেত্রী ১৯৮১ সালে তৎকালীন সামরিক শাসক মেজর জিয়ার শাসনামলে দেশে আসতে বাধা ও প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল। কিন্তু নেত্রী তখনকার সময়ে লাখো কোটি জনতার ভালোবাসায় এবং আহবানে তৎকালীন সামরিক সরকারের বাধা উপেক্ষা করে নিজ দেশে প্রত্যাবর্তণ করেছিলেন বলেই দেশ আজ সমৃদ্ধির পথে এবং বিশ্বে বাংলাদেশ আজ একটি উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনার এই উন্নয়নের ধারাকে আরো এগিয়ে নিতে মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষকে সকল ভেদাভেদ ভূলে গিয়ে একই কাতারে সামিল হয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গঠনে কাজ করতে দলীয় ও সহযোগি সংগঠনের সকল নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। তিনি সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির অনুমোদন ছাড়া সম্প্রতি জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক কর্তৃক বিভিন্ন উপজেলা আওয়ামীলীগের প্রস্তবনা কমিটিকে গঠনতন্ত্র বিরোধী এক তরফা কমিটি উল্লেখ করেন। তিনি আরো বলেন এইসব প্রস্তুতি কমিটিতে আওয়ামীলীগের রাজপথে থাকা কোন ত্যাগী নেতাদের স্থান দেয়া হয়নি। এক তরফাভাবে গঠনতন্ত্রবিরোধী জেলার বিভিন্ন উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি বাতিলসহ ত্যাগী নেতাদের মূল্যায়নের দাবী জানান। সভায় নেতৃবৃন্দরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে নেত্রীর সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code