শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হবিগঞ্জে দৈনিক প্রভাকর কার্যালয়ে নাশকতা থানায় জিডি ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের নিন্দা

Coder Boss / ৩০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২২ মে, ২০২১

Manual8 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকাস্থ দৈনিক প্রভাকর কার্যালয়ে নাশকতা সংঘটিত হয়েছে। প্রভাকর কার্যালয়ের ভেতরে থানা প্রতিটি ড্রয়ার ভেঙে সংবাদসংক্রান্ত কাগজপত্র তছনছ করা হয়। এছাড়া অফিসের কিছু জিনিসপত্রও খোয়া গেছে। এ ব্যাপারে দৈনিক প্রভাকরের বার্তা সম্পাদক মো. আজহারুল ইসলাম চৌধুরী হবিগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন। এ ঘটনা জানাজানি হলে বিভিন্ন শ্রেণীপেশার লোকজন নিন্দা জানিয়েছেন। নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে হবিগঞ্জ প্রেসক্লাব। এদিকে, খবর জেনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Manual4 Ad Code

দৈনিক প্রভাকরের সম্পাদক আব্দুল হালীম জানান, গতকাল শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে প্রভাকরের বার্তা সম্পাদক মো. আজহারুল ইসলাম চৌধুরী তালা খুলে অফিসে প্রবেশ করে সবকিছু এলোমেলো অবস্থায় দেখতে পান। এসময় তিনি অফিসের প্রতিটি ড্রয়ার ভাঙা এবং ভেতরে থাকা সংবাদসংক্রান্ত ও অফিসের কাগজপত্র তছনছ অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিক পুলিশে খবর দিলে সদর মডেল থানার এসআই খোরশেদ আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

Manual1 Ad Code

হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুক আলী জানান, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করবে পুলিশ।

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রেসক্লাবের নিন্দা ঃ দৈনিক প্রভাকরে নাশকতার ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে হবিগঞ্জ প্রেসক্লাব। সভাপতি চৌধুরী মো. ফরিয়াদ ও সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদমহ কার্যকরি কমিটির সকল সদস্য অবিলম্বে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code