শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বানিয়াচংয়ে জেলা প্রশাসক ইশরাত জাহানের বিভিন্ন অনুষ্টানে যোগদান।।

Coder Boss / ৩০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মে, ২০২১

Manual6 Ad Code

বানিয়াচং,প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান বানিয়াচং উপজেলায় সরকারি বিভিন্ন অনুষ্টানে যোগদান করেছেন।
এসব অনুষ্টানের মধ্যে রয়েছে খাদ্য গুদামে ধান বিক্রয়ে কৃষক উদ্ধুদ্ধকরণ সভা, ত্রান বিতরন, প্রধানমন্ত্রী‘র উপহারের ঘর নির্মাণ পরিদর্শন ও কৃষকের নিকট থেকে সরাসরি বোরো ধান ক্রয়।
২৫ মে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন,
বানিয়াচং হাওর বেষ্টিত একটি এলাকা এখানকার প্রধান সম্পদ ধান আর মাছ।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে ধান আর মাছের উৎপাদন বাড়ানো ও বিভিন্ন সমস্যার সমাধান করে দেওয়া। কৃষকদের সহযোগিতার জন্যই আমরা মাঠ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করে যাচ্ছি।
বানিয়াচংয়ে বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ায় কৃষক ভাইদের অভিনন্দন জানাই।
প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শনকালে উপজেলার ৪ নম্বর ইউনিয়নের বুরুজপাড়া গ্রামে গৃহহীনদের ঘর পরিদর্শন ও ত্রান বিতরনকালে জেলা প্রশাসক বলেন মুজিববর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী গৃহহীনদেরকে ঘর ও জমি প্রদান করেছেন, এখন থেকে আপনারা জমি ও ঘরের মালিক।
আপনারা হলেন মাননীয় প্রধানমন্ত্রীর মেহমান। এ সময় জেলা প্রশাসক ব্যাক্তিগত পক্ষ থেকে নগদ টাকা বিতরন করেন।
পাশেই গৃহহীনদের জন্য নির্মাণাধীন ২য় পর্যায়ের গৃহহীনদের ঘর পরিদর্শনকালে কাজের মান দেখে সন্তোষ প্রকাশ করেন জেলা প্রশাসক। এ সময় তিনি কাজের মান সঠিকভাবে বজায় রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।
“খাদ্য গুদামে ধান বিক্রয়ে কৃষক উদ্ধুদ্ধকরণ” উপজেলা খাদ্য গুদামের সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী,অতিরিক্ত জেলা প্রশাসক (আইটি ওশিক্ষা) দ্বিজন ব্যানার্জী,নির্বাহী ম্যাজিস্টেট মাইনুল ইসলাম এলিছ,জেলা খাদ্য কর্মকর্তা দিলদার মাহমুদ,সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এনামূল হক,খাদ্য কর্মকর্ত খবির উদ্দিন, প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, উপজেলা কৃষকলীগ সাধারন সম্পাদক সেবুল ঠাকুর,উপজেলা যুবলীগের যুগ্মসাধারন সম্পাদক শাহজাহান মিয়া, মানবজমিন প্রতিনিধি মখলিছ মিয়া,বিজয়ের প্রতিধ্বনি প্রতিনিধি শেখ নূরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ জেড এম উজ্জ্বল প্রমূখ।
উদ্ধুদ্ধকরণ সভা শেষে উপজেলার চতুরঙ্গরায়ের পাড়া গ্রামের কৃষক আবুবক্কর মিয়ার বাড়িতে জেলা প্রশাসক হাজির হয়ে সরাসরি ধান ক্রয় করেন।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান,নির্বাহী অফিসার সহ কৃষি ও খাদ্য বিভাগের লোকজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code