শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মালয়েশিয়া-বাংলাদেশ ভার্চুয়াল ইনভেস্টমেন্ট সামিট অনুষ্ঠিত

Coder Boss / ৩২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

Manual5 Ad Code

আজ বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর-এর সহযোগিতায় ভার্চুয়াল মাধ্যমে ‘শোকেস বাংলাদেশঃ বাংলাদেশ-মালয়েশিয়া ইনভেস্টমেন্ট সামিট’ সফলভাবে অনুষ্ঠিত হয়। দুই ঘন্টাব্যাপী এ সম্মেলনটি মালয়েশিয়ার স্থানীয় সময় বিকাল ২ ঘটিকায় শুরু হয়। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় বাণিজ্য মন্ত্রী জনাব টিপু মুনশি, এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক মাননীয় উপদেষ্টা জনাব সালমান এফ রহমান, এমপি। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন জনাব নাসের এজাজ বিজয়, সিইও, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ এবং জনাব আবরার এ আনওয়ার, সিইও, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক মালয়েশিয়া । বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)’র নির্বাহী চেয়ারম্যান জনাব মোঃ সিরাজুল ইসলাম বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনার বিষয়ে একটি কী-নোট পেপার উপস্থাপন করেন।

Manual1 Ad Code

সম্মেলনে প্যানেল আলোচক ছিলেন মালয়েশিয়ায় নিযু্ক্ত বাংলাদেশের মান্যবর হাইকমিশনার মোঃ গোলাম সারওয়ার, বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার মান্যবর হাইকমিশনার হাজনাহ মোঃ হাশিম, রবি এক্সিয়েটার সিইও মাহতাব উদ্দীন আহমেদ, এড্রা এনার্জি বাংলাদেশ’-এর চিফ ইনভেস্টমেন্ট অফিসার দাতুক মোঃ নূর বিন আলী, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট রুপালী চৌধুরী এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক মালয়েশিয়ার কমার্শিয়াল এন্ড ইনস্টিটিউশনাল বিভাগের প্রধান ম্যাক জুন নিয়েন।

Manual1 Ad Code

মালয়েশিয়া ও বাংলাদেশ উভয় দেশের ব্যবসায়িক নেতৃবৃন্দসহ দুই শতাধিক অংশগ্রহণকারী এ সম্মেলনে উপস্থিত ছিলেন। সম্মেলনে বক্তাগণ বাংলাদেশে বিদ্যমান অপার বিনিয়োগ সম্ভাবনার বিষয়ে আলোকপাত করেন এবং মালয়েশিয়ার বিনিয়োগকারীগণকে বাংলাদেশের কৃষি প্রক্রিয়াকরণ, হালাল খাদ্য, পোশাক শিল্প ও স্বাস্থ্য সেবা খাতে বিনিয়োগের আহ্বান জানান। সম্মেলনে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে নিরাপদ ও লাভজনক বিনিয়োগ গন্তব্য হিসেবে অভিহিত করা হয়।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code