শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তাড়াইলে জলমহাল নিয়ে সংঘর্ষে নিহত ২জন ।। অতিরিক্ত পুলিশ মোতায়েন

Coder Boss / ৭০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১

Manual2 Ad Code

আল-মামুন খান , তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের তাড়াইলে ডুবাইল বিল জলমহালের আধিপত্যকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শফিকুল ইসলাম (৩৫) ও রাশিদ মিয়া (৫৮) (সাবেক ইউপি মেম্বার) নামে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত সালামের ছেলে হাবু মিয়া (৩০) ও ডেন্ডু মিয়ার ছেলে জিল্লু মিয়াকে (৪৫) উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের ডুবাইল বিলের সামনে প্রথমে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। পরে শফিকুলকে তার বাড়ির সামনে দিগদাইড় গ্রামের তৌহিদ ও তার সঙ্গীরা আতর্কিত হামলা চালায়। এদিকে সংঘর্ষ ছড়িয়ে পড়লে বিভিন্ন বাড়ি ঘরে হামলা চালানো হয় এবং দিগদাইড় গ্রামের মৃত পিয়ার হোসেনের ছেলে রাশিদও নিহত হয়। তারা দিগদাইড় পশ্চিমপাড়ার সাদেক ভেন্ডারের পক্ষের লোক বলে স্থানীয়রা জানিয়েছেন।
ডুবাইল বিল জলমহালের আধিপত্য নিয়ে দিগদাইড় পশ্চিমপাড়ার সাদেক ভেন্ডারের লোকজনের সাথে প্রবাসী মতি মিয়া গ্রুপের লোকজনের বহুদিন যাবত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুইপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে প্রতিপক্ষের ছোঁড়া বল্লমের আঘাতে সাদেক ভেন্ডারের পক্ষের শফিকুল ইসলাম গুরুতর আহত হয়। তারপর মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাশিদ মিয়া ঘটনাস্থলেই মারা যান বলে জানাগেছে। তার মৃত দেহ জমিতে পাওয়া যায় বলে পরিবার সূত্রে জানাগেছে
এছাড়াও গুরুত্বর আহত দু’জনকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
তাড়াইল থানার ওসি মুজিবুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে যে কোনো সময় সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে। তাই রিজার্ভ পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত পুলিশ পাহারায় থাকবে পুরো গ্রাম। এ ঘটনায় উভয় পক্ষের ০৭ জনকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code