শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কেশবপুরে পুকুর থেকে কাঠ ব্যবসায়ীর লাশ উদ্ধার , এলাকায় নানা গুঞ্জন

Coder Boss / ৩৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ জুন, ২০২১

Manual2 Ad Code

এস কে সুমন, যশোর জেলা প্রতিনিধি:
কেশবপুরে পুকুর থেকে সোমবার সকালে কাঠ ব্যবসায়ী মোসলেম উদ্দিন মোলøার (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধারের পর থেকে এলাকার মানুষের ভেতর নানা গুঞ্জন চলছে। ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে উপজেলার বড়েঙ্গা গ্রামে। তিনি ওই গ্রামের মৃত বেলায়েত মোলøার ছেলে। খবর পেয়ে যশোর জেলার সহকারী পুলিশ সুপার আশিক সুজা মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, মোসলেম উদ্দিন মোলøা সোমবার ভোরে বাড়ি থেকে গাছ কেনার জন্য বের হয়ে যান। সকালে বাড়ির অদূরে একটি পুকুরের ভেতর তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মোসলেম উদ্দিনের লাশ দেখে পরিবারের লোকজন আহাজারি করতে থাকে। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মোসলেম উদ্দিন ১ লাখ টাকা নিয়ে গাছ কেনার জন্য ভোরে বাড়ি থেকে বের হয়েছিলেন। অপরদিকে আবার অনেকে ওই ব্যবসায়ীর মৃত্যুকে রহস্যজনক বলেও ধারণা করছেন। তবে এ নিয়ে এলাকায় নানা গুঞ্জনও রয়েছে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন বলেন, লাশ উদ্ধারের ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করার জন্য লাশ উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code