শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

এবার বিপদের সম্মুখীন হতে যাচ্ছে, ২০২১ এইচএসসি ও সমমানের শিক্ষার্থীগন।

Coder Boss / ৩৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

Manual2 Ad Code

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ৩০জুন পর্যন্ত বর্ধিত।
এরপরও খুলবে কিনা নিশ্চিত হওয়া যাচ্ছে না। এ দিকে
এইচএসসি পরীক্ষা হচ্ছে না।
করোনা মহামারীর কারণে এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা না ও হতে পারে বলে জানিয়েছেন। শিক্ষামন্ত্রী দীপু মনি।
তবে জেএসসি ও এসএসসি পরীক্ষার গড় ফলাফলের ভিত্তিতে বা ভিন্ন কোন কিছুর মাধ্যমে এইচএসসির ফল মূল্যায়ন করা হবে কি না তা নিয়েও রয়েছে সংকোচ।

Manual7 Ad Code

কিন্তু যারা ২০২১ সালের এইচ এস সি পরীক্ষার্থী তাদের কি হবে। বর্তমান সময়ে কলেজ বন্ধ থাকায় তারা কোনো ভাবেই পড়া লেখায় মনোযোগী হতে পারছে না। মনে হচ্ছে বিভিন্ন কারণে এবং করোনার ভ্যাকসিন সবাই কে না দিতে পারলে বা করোনা মহামারী স্বাভাবিক না হলে আরও দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে। ২০২১ সাল পর্যন্ত বা তার-ও বেশি সময় ধরে বন্ধ থাকলেও অবাক হওয়ার কিছু নেই। উপরোক্ত অনুমান এবং শোনা কথাগুলি যদি সত্যি হয়ে থাকে তাহলে কি হতে যাচ্ছে ২০২১ এইচএসসি পরীক্ষার্থীদের। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা তার সাথে আছে মোবাইল খানা। পরিণতিতে ছাত্র-ছাত্রীদের অবস্থা কেমন হবে তা তো সবার জানা। আর বাকি রইল অনলাইন ক্লাস। অনলাইন ক্লাসের অভিজ্ঞতা মোটেই সুখকর নয়। ছাত্র-ছাত্রীরা তাতে মনোযোগী নয়। অনলাইন ক্লাসে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ খুবই কম। তাছাড়া আছে বৈষম্যের অভিযোগ। শহরের ছাত্র-ছাত্রীদের তুলনায় মফস্বল/গ্রামের ছাত্র-ছাত্রীরা তেমন সুযোগসুবিধা পাচ্ছে না। আছে নেটওয়ার্ক সমস্যা, বৈদ্যুতিক গোলযোগ-লোডশেডিং; আবার অনেক অভিভাবক সন্তানকে ভালো মানের মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস কিনে দিতে পারছেনা, সামর্থ্য নেই। আছে মোবাইল ডাটার সীমাবদ্ধতা ও সমস্যা।
এই দীর্ঘ ছুটিতে ছাত্র-ছাত্রী/যুবক-কিশোরদের চিন্তা-চেতনায় ও কর্মে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে, শারীরিক ও মানসিক বৈকল্য দেখা দেওয়ারও সম্ভাবনা থাকবে।

বেশিরভাগই মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। দীর্ঘ সময় অনলাইনে ব্যস্ত থাকাতে চোখ ও মস্তিষ্কের সমস্যা দেখা দেখা দিতে পারে। শারীরিক ও মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়তে পারে অনেকে। এছাড়াও আরও নানাবিধ সমস্যা দেখা দিতে পারে। পরবর্তীতে দেশের অবস্থা ভালো না হলে তাহলে কি হতে যাচ্ছে ২০২১ এইচএসসি পরীক্ষার্থীদের। বর্তমান কিছু সময়ের মধ্যে যদি কলেজের শিক্ষা কার্যক্রম চালু না হয়।
তবে এর জন্য বিপদে পড়তে পারে ২০২১ এইচএসসি শিক্ষার্থী। এমনটি মনে করছেন হাজার হাজার ২০২১ এইচএসসি শিক্ষার্থীগন।

Manual2 Ad Code

লেখক
সরোয়ার উদ্দিন নিরব রিমন
শিক্ষার্থী
ছোট দারোগারহাট তাহের মঞ্জুর কলেজ
সীতাকুন্ড চট্টগ্রাম
সদস্য
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code