শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাতক্ষীরায় ঘর পাচ্ছে আরও ৬৬৫টি ভূমিহীন পরিবার

Coder Boss / ৩৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১

Manual7 Ad Code

শেখ অাবুমুছা সাতক্ষীরা থেকে;

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দ্বিতীয় ধাপে ৬৬৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার পাকা ঘর। এবারে ঘরের সাথে সাথে দলিলও পাচ্ছে ভূমিহীনরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে রোববার (২০শে জুন) দ্বিতীয় ধাপে ভূমিহীন, গৃহহীন এসব পরিবারকে বিনামূল্যে দুই শতক জমিসহ সেমি পাকা ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।

সাতক্ষীরা জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই স্লোগান নিয়ে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় যাদের জমি নেই, ঘর নেই তাদের পুনর্বাসনের জন্য সরকারি খাস জমিতে এসব ঘর নির্মাণ করা হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় জেলায় দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রীর দেয়া উপহার হিসেবে রবিবার (২০ জুন) ৬৬৫ জন ভূমিহীন ও গৃহহীনের মাঝে এসব ঘর দেওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারনে অনেক ঘরের মাটি ভরাট কাজ শেষ না হওয়ায় ৩৩৯টি পরিবারের মাঝে এসব ঘর দেওয়া হবে। এবং বৈরী আকহাওয়া কেটে গেলেই দ্রুতসময়ের ভিতরে মাটি ভরাট শেষ করে বাকিদের মাঝে ঘর তুলে দেওয়া হবে বলে জানান জেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন বনিক।

Manual3 Ad Code

এসময় তিনি বলেন, জেলার ৭ টি উপজেলার মধ্যে সদরে ১০০, কলারোয়ায় ২০, তালায় ৭০, আশাশুনিতে ২৬০, শ্যামনগরে ৭০, দেবহাটায় ৭৫ ও কালিগঞ্জের ৭০টি ভূমিহীন পরিবার পাবেন মাথা গোঁজার ঠাঁই। জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ঘরগুলো নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চললেও বৈরী আবহাওয়ার কারনে অনেক জায়গার নির্মাণকৃত বাড়িতে মাটি ভরাট করতে বাকি রয়েছে বলে জানান তিনি।

Manual3 Ad Code

এসময় তিনি আরো বলেন, জেলার ভূমিহীন ও গৃহহীনকে ২ শতাংশ জমি দিয়ে ঘর তৈরি করে দেয়া হচ্ছে। দুই কক্ষ বিশিষ্ট প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় এক লাখ ৭১ হাজার টাকা। সবগুলো ঘর একই নকঁশায় হচ্ছে। তিনি আরো জানান, প্রথম ধাপে জেলায় ১ হাজার ১’শত ৪৮টি ভূমি ও গৃহহীন পরিবারকে ২ শতক জমি ও বসত বাড়ি নির্মাণ করে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে জেলার সব ভূমি ও গৃহহীনদের এ কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে।

Manual7 Ad Code

ইতোমধ্যেই তালিকা অনুযায়ী গৃহহীনদের ঘর বরাদ্দ দেয়া হয়েছে। ইতিপূর্বের দেয়া গৃহহীনদের আশ্রয়স্থলে পানি ও বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code