শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বানিয়াচংয়ে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন ৭০টি পরিবার।।

Coder Boss / ৩২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ জুন, ২০২১

Manual7 Ad Code

দি‌লোয়ার হোসাইন-
বানিয়াচং(হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা‘র উপহারের ঘর পেয়েছেন ৭০টি পরিবার।
মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদান কার্যক্রম ২য় পর্যায়ের উদ্ধোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী‘র কার্যালয় থেকে সারাদেশে একযোগে উদ্ধোধনী অনুষ্টানে বানিয়াচং থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বানিয়াচংয়ের ভূমি ও গৃহহীনদের কাছে ভূমির দলিল ও ঘরের চাবি সমজিয়ে দেওয়া হয়েছে।
২০ জুন রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেছেন স্থানীয় সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এডঃ আব্দুল মজিদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী,সহকারী কমিশনার(ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি,ভাইস চেয়ারম্যান ফারুক আমীন,হাসিনা আক্তার, প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া,ইউপি চেয়ারম্যান শেখ শামসুল হক,আহাদ মিয়া,রেখাছ মিয়া,গিয়াস উদ্দিন আহমেদ,মৌঃ হাবিবুর রহমান,এরশাদ আলী,আওয়মীলীগ সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া,আওয়ামীলীগ নেতা আবুল হোসেন,যুবলীগ নেতা শাহজাহান মিয়া প্রমূখ।
অনুষ্টানে এসে ঘর পেয়ে উচ্ছাস প্রকাশ করেছেন উপকারভোগী আব্দুস সোবহান। তিনি বলেন আমার কোন জমিও ছিলনা, ঘর ও ছিলনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপা আমারে এক সাথে ভূমি ও ঘরের মালিক বানাইছেন। আল্লায় তারে ভালা করুক।
উপকারভোগী শেফালী সরকার উচ্ছাস প্রকাশ করে জানান, এখন আমি ঘর ও জমির মালিক হইছি। আগে মানুষের বাড়িতে চেয়ে চেয়ে থাকতাম। প্রধানমন্ত্রীর জন্য ভগবানের কাছে প্রার্থনা করব সারা জীবন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code