শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কেশবপুরে চুরির ছাগলসহ ২ যুবক গ্রেফতার

Coder Boss / ৩২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১

Manual7 Ad Code

এস কে আর সুমন, যশোর জেলা প্রতিনিধি:

যশোরের কেশবপুরে মোটরসাইকেল যোগে ছাগল চুরি করে পালানোর সময় ছাগলসহ ২ চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় একটি চুরির মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মৃত বজলুর রহমান মোল্লার ছেলে সাইফুর রহমান গত শনিবার সকালে ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য পাকা রাস্তার পাশে বেধে রেখে আসেন। সুযোগ বুঝে ওই দিন দুপুরে মধ্যকুল গ্রামের মৃত রফিকুল ইসলাম সরদারের ছেলে আব্দুল্লাহ আল রায়হান (২০) একই গ্রামের সেলিম খানের ছেলে রায়হান খান (২০) নামের ২ যুবক মিলে মধ্যকুল গ্রামের ফিরোজ খানের ছেলে রাসেল খানের মোটরসাইকেল যোগে ছাগল চুরি করে সরসকাটি বাজারের দিকে পালিয়ে যাচ্ছিল। পথিমধ্যে বরণডালি হাই স্কুলের সামনে পাকা রাস্তার পৌঁছালে মোটরসাইকেলে ছাগল দেখে বিষয়টি সন্দেহজনক হওয়ায় স্থানীয় জনতা গতিরোধ করে এবং ছাগল চুরির ঘটনা সত্যতা পেয়ে কেশবপুর থানা পুলিশকে অবহিত করেন।

Manual7 Ad Code

তাৎক্ষনিকভাবে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন ভালুকঘর পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক সিরাজুল ইসলামকে ঘটনাস্থলে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। ওই সময় তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে চুরি করা ছাগলসহ ২ চোরকে আটক করে থানায় নিয়ে আসেন। পরবর্তীতে ছাগলের মালিক সাইফুর রহমান মোল্ল্যা বাদী হয়ে থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

Manual8 Ad Code

এ ব্যপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দীন বলেন, চুরির ছাগলসহ ২ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় একটি চুরির মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের রবিবার সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code