শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ঢাকা মেডিকেলে ৪ সন্তানের জন্ম দিলেন পিংকি

Coder Boss / ৬৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১

Manual8 Ad Code

আল-মামুন খান, তাড়াইল(কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
ঢাকা মেডিকেলে চার সন্তানের জন্ম দিলেন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের ঘোষপাড়া গ্রামের এক গৃহিণী। চার নবজাতকের মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে।
তারা সবাই সুস্থ আছে বলে জানিয়েছেন
চিকিৎসকরা।

ইশরাত জাহান পিংকি (২৫)। ৬ বছর আগে ঘোষপাড়া গ্রামের কাশেম মিয়ার বড় ছেলে সিরাজুল ইসলামের নিকট বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের আরো একটি ৪ বছরের পুত্র সন্তান আছে। সিরাজুল ইসলাম ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

রোববার (৪ জুলাই) বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের ১০৬ নম্বর ওয়ার্ডে ভর্তি হন পিংকি।

Manual3 Ad Code

পিংকির মা রমিজা আক্তার বলেন, পিংকি যখন দেড়মাসের অন্তঃস্বত্ত্বা তখন কিশোরগঞ্জ সদর হাসপাতালে পরীক্ষা করে জানতে পারি তার গর্ভে তিনটি সন্তান রয়েছে। তখনই জটিলতার শঙ্কা করেন সেখানকার চিকিৎসকরা। বিভিন্ন পরীক্ষা নিরিক্ষার জন্য ৩ মাস আগে স্বামী সিরাজুল ইসলাম পিংকিকে নিয়ে আসেন উত্তর বাড্ডা সাতারকুল আলীনগরে তার কাছে। আরও কিছু পরীক্ষা করে জানতে পারি তার গর্ভে চারটি সন্তান।

তিনি বলেন, গর্ভধারণের সাত মাস চলাকালে ১ জুলাই তাকে ঢাকা মেডিক্যালের গাইনি বিভাগে ভর্তি করা হয়। এরপর শনিবার (৩ জুলাই) বেলা ৩টার দিকে সিজারের মাধ্যমে পরপর চারটি সন্তারের জন্ম দেন পিংকি। মা ও ৪ সন্তান সুস্থ আছে।

এদিকে নবজাতকদের বাবা সিরাজুল ইসলাম বলেন, নবজাতকের জন্মের পর একটু খারাপ থাকায় চিকিৎসকরা তাদেরকে এনআইসিইউতে নিতে বলেন। ঢাকা মেডিক্যালে এনআইসিইউ সিট খালি না থাকায় তাদেরকে গতকাল সিজারের পরপরই নিয়ে যাওয়া হয় ধানমন্ডি রেনেসাঁ হাসপাতালে। সেখানে এনআইসিইউতে ভর্তি করা হয় তাদের। এরপর ঢাকা মেডিক্যালের এনআইসিইউতে বেড খালি হওয়ায় আবার রোববার বেলা ৩টার দিকে তাদের চারজনকেই এখানে নিয়ে আসা হয়। ধানমন্ডির ওই হাসপাতালে সব মিলিয়ে ৪৮ হাজার টাকা বিল দিতে হয়।

Manual4 Ad Code

সিরাজুল ইসলাম বলেন, ১০ হাজার টাকা বেতনে চাকরি করি। যেই টাকা জমানো ছিল তা এতোদিন পিংকির চিকিৎসায় ব্যয় হয়ে গেছে। ধানমন্ডির ওই হাসপাতালের টাকা পরিশোধ করতে আমাকে ধারদেনা করতে হয়েছে।

এ বিষয়ে ঢামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক জানান, অন্তঃসত্ত্বা ওই নারীকে আমাদের এখানে ভর্তি করানোর পরপরই আমাদের চিকিৎসকরা গুরুত্বের সঙ্গে তার চিকিৎসা করেছে। শনিবার তার সিজারের মাধ্যমে চারটি সন্তান জন্ম হয়। কিন্তু আমাদের এখানে এনআইসিইউ ব্যবস্থা করতে করতেই স্বজনরা নবজাতক চারটি শিশুকে বাইরের একটি হাসপাতালে নিয়ে যান। তবে রোববার এখানে এনআইসিইউ ব্যবস্থা করে নবজাতকদের আবার এখানে নিয়ে আসা হয়েছে।

Manual1 Ad Code

তিনি আরো বলেন, অন্তঃসত্ত্বার সাত মাস বয়সে ভুমিষ্ট হওয়ার পর সেই অনুয়াযী তাদের ওজন ঠিক আছে। বর্তমানে তারা ভালো আছে। তাদের মা ও সুস্থ আছেন।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code