শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কানাইঘাটে এবার চলন্ত সিএনজি থেকে লাফ দিয়ে ধর্ষন থেকে বাঁচালেন ১ তরুণী

Coder Boss / ৩৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১

Manual3 Ad Code

রহিম উদ্দিনঃকানাইঘাট প্রতিনিধি,
সিলেটের কানাইঘাটে এবার এক বীমা নারীকর্মী ধর্ষণের হাত থেকে বাচাঁতে গিয়ে চলন্ত সিএনজি (অট্রোরিক্সা) থেকে লাফ দিয়ে রক্তাক্ত আহত হয়েছে। সে উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউপির গোয়ালজুর গ্রামের ইজ্জত উল্লাহ’র মেয়ে। আজ রবিবার বিকাল ৪ টার দিকে গাছবাড়ি-হরিপুর রাস্তার সেলফী ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। জানা যায় মেয়েটি গাছবাড়ি বাজারের ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সে কাজ করে। প্রতিদিনের ন্যায় সে গাছবাড়ি বাজার থেকে সিএনজি যোগে বাড়িতে ফিরছিল। এসময় সিএনজি চালক একই ইউপির বাখাইরপাড় গ্রামের রিয়াজ উদ্দিনের পুত্র দুদু মিয়া ও মৃত আব্দুর রহিমের পুত্র বশর সিএনজিতে ছিল। তারা মেয়েটিকে তার গন্তব্যস্থলে না নামিয়ে দ্রুত হরিপুরের দিকে চলতে তাকে। এবং মেয়েটির বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত বুলিয়ে ধর্ষণের চেষ্টা করে। এতে সে তাদের কবল থেকে ইজ্জত রক্ষা করতে চলন্ত সিএনজি থেকে লাফ দিয়ে রক্তাক্ত আহত হলে সিএনজি চালকরা গাড়ি নিয়ে পালিয়ে যায়। এসময় হরিপুর থেকে আসা অপর একটি সিএনজি আহত মেয়েটির চিৎকার শুনে গাড়ি থামিয়ে দ্রুত তার দিকে ছুঠে যায়। এবং তাকে উদ্ধার করে পাল্টা দুদুদের সিএনজি ধরার চেষ্টা করে। এবং এ সংবাদ হরিপুর সিএনজি স্ট্যান্ডের চালকদের জানিয়ে দেয়। সাথে সাথে হরিপুরের সিএনজি চালক ও এলাকার মানুষ জড়ো হয়ে দুদু ও বশরকে আটক করে। ইতি মধ্যে খবর পেয়ে জৈন্তপুর মডেল থানা পুলিশের এসআই দিদার একদল পুলিশ নিয়ে সেখানে হাজির হন। পক্ষান্তরে ধর্ষণের চেষ্টাকারী ঐদুইজনকে আটক করতে সরেজমিন হয়ে হরিপুরে একদল পুলিশ নিয়ে হাজির হয়েছেন কানাইঘাট থানা পুলিশের এসআই সাইদুল ইসলাম। এরপর সিলেট র‌্যাব-৯’র সদস্যরা ঘটনাস্থলে পৌছে দুদু ও বশরকে আটক করেন। বর্তমানে তারা র‌্যাব হেফাজতে রয়েছেন বলে এসআই সাইদুল ইসলাম জনতার চোখকে জানিয়েছেন। কানাইঘাট থানার এসআই সাইদুল ইসলাম আরো জানান এ সময় তিনি উপজেলার গাছবাড়ি এলাকায় দায়িত্বরত ছিলেন। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিষয়টি তাকে অবহিত করলে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুঠে যান। এদিকে কানাইঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ধর্ষণের চেষ্টাকারী দুদু ও বশরকে দ্রুত আটক করতে জৈন্তাপুর মডেল থানা পুলিশকেও অবহিত করেন। ওসি তদন্ত জাহিদুল হক জানান র‌্যাব-৯ গ্রেফতারকৃত দুইজনকে এখনো কানাইঘাট থানায় সোর্পদ করেনি। আহত মেয়েটিকে ওমেক হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code