শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ওসমানীনগরে প্রতিপক্ষের হামলায় মসজিদের মোতাওয়াল্লী গুরুত্বর আহত!

Coder Boss / ৩৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১

Manual4 Ad Code

রাজা মিয়া,
পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ১০দিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ওসমানীনগরের মির্জাপুর জামে মসজিদের মোতাওয়াল্লী আরশ আলী (৫৫)। তিন মাসের ব্যবধানে একাধিকবার তিনি একই পরিবার কর্তৃক হামলার শিকার হন। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।

Manual2 Ad Code

দীর্ঘ ১০ দিন ধরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু শয্যায় রয়েছেন আরশ আলী (৫৫)। তিন মাসের ব্যবধানে হত্যার উদ্দেশ্যে একই পরিবার কর্তৃক দুইবার আরশ আলীকে হামলা করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

একাধিক সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বিকেলে পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার তাজপুর-বালাগঞ্জ সড়কের মির্জাপুর গ্রামের রাস্তার মুখে আরশ আলীর মালিকানায় নির্মানাধীন ভবনে ১৫/১৬জনের একটি দল হামলা চালায়। হামলার নেতৃত্ব দেন একই গ্রামের (মিজার্পুর) মুজাম্মিল আলীর ছেলে মোহন মিয়া (২৮)। এতে আরশ আলীর হাত, দুই উরু, বাহু ও নিতম্বে মারাত্মক জখম হয়। চিৎকার শোনে আশপাশের লোকজন এগিয়ে এসে আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তিনি আশংকাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর গত ২২ জুলাই আহতের ছেলে সাইদুল ইসলাম (২২) বাদী হয়ে ওসমানীনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ ওইদিনই অভিযোগটি মামলায় (মামলা নং-১৬) নথিভূক্ত করেন।

গ্রামের বাসিন্দা মনোহর আলী (৫৫) জানান, আরশ আলী মির্জাপুর জামে মসজিদের মোতাওয়াল্লী এবং প্রতিপক্ষ আবু জাফর মুজেফর আলী ওই মসজিদের ক্যাশিয়ার। আরশ আলীসহ গ্রামের মুসল্লিরা দীর্ঘদিন ধরে মসজিদের টাকার হিসাব চাইলে গত ৫ রমজানে আরশ আলীকে মুজেফর গংরা মারধর করে। গত ১৯ জুলাই সে আবার দলবল নিয়ে আরশ আলীর নির্মাণাধীন ভবনের ভিতরে এসে হামলা করে।

Manual2 Ad Code

মামলার বাদী সাইদুল ইসলাম জানান, আমার বাবা মসজিদের মোতাওয়াল্লী থাকায় ক্যাশিয়ার মুজেফর আলীর নিকট মসজিদের টাকার হিসাব চান। এই নিয়ে মুজেফর গংরা গত ১৮ এপ্রিল (৫ রমজান) মসজিদের ভিতরে আমার বাবার উপর অতর্কিত হামলা করে। আমরা নতুন একটি ভবন তৈরি করছি। এ ভবন তৈরি করতে হলে তারা আমাদের কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে। ২৭ এপ্রিল আমরা বিষয়টি ডিআইজি বরাবরে লিখিত অভিযোগ করেছি। গত ১৯ জুলাই বিকালে আবার মোহন গংরা আমার বাবার উপর হামলা করে। আমার বাবার অবস্থা আশংকাজনক। আমরা বাবাকে নিয়ে শংকায় রয়েছি।

Manual8 Ad Code

ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক বলেন, এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code