শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গোয়াইনঘাটে রুস্তমপুরে ৭ বছরে শিশুকে ধর্ষনের অভিযোগ

Coder Boss / ৭৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১

Manual4 Ad Code

নিজস্ব প্রতিনিধিঃঃ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের সাত বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ধর্ষণকারী গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বগাইয়া হাওর দক্ষিণপাড়ার আব্দুল মোমিনের ছেলে শফিকুর রহমান (২০)।

Manual3 Ad Code

এ ব্যাপারে নির্যাতিতার বাবা ও মা জানান, বৃহস্পতিবার আমার শালার শ্বশুরবাড়ি কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাঁই ইউনিয়নের রায়পুর গ্রামে শুক্কুর আলির বাড়ীতে ঈদের দাওয়াতে যাই। আমি ও আমার শালা আব্দুল মোতালেব আমার ৭ বছরের মেয়েকে, আমার শালার বন্ধু ধর্ষক শফিক আহমেদ আমরা রাতে খাবার-দাবার সেরে যখন ঘুমিয়ে যাই, তখন ঘুমের মধ্যে শফিক আমার মেয়ের মুখের মধ্যে চাপ দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং বলে যদি কাউকে বলবি তাহলে তোকে খুন করে ফেলবো। রাতে আর আমার মেয়ে কিছু না বলেই সকালে উঠে আমার মেয়ে ‘বাবা বাড়িতে যাব, বাড়িতে যাব’ চিৎকার শুরু করে। তখন আমরা সবাই বাড়িতে চলে আসি। আসার পর আমার মেয়ে তার মায়ের কাছে বলে যে (আমার শালার বন্ধু) সফিক রাতে আমার সাথে খারাপ কাজ করেছে। অবিরত তার বøাড যাওয়া দেখে প্রাথমিকভাবে স্থানীয় চিকিৎসকদের কাছে চিকিৎসা করাই এবং আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুরুব্বিয়ানকে জানালে তারা স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার জন্য প্রস্তাব করে। আমি তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় তারা বিভিন্নভাবে ভয়-ভীতি প্রদর্শন করে। আমার মেয়ের শারীরিক অবস্থার বেগতিক দেখে তখন আমার মেয়েকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। মেয়েটি এখনো ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এ ব্যাপারে নির্যাতিতার মায়ের সাথে কথা বললে তিনি জানান, আমার মেয়ের অবস্থা খুবই খারাপ যা বলার মতো নয়। কিন্তু আমি ওই ধর্ষণকারীর ফাঁসি চাই। আমার মেয়ের ধর্ষণকারীর উপযুক্ত বিচার চাই। আমার মেয়ের ভবিষ্যত নষ্ট হয়েছে। অনেক কষ্টের মধ্যে আছি আমরা।
নির্যাতিতার দাদা আব্দুল হান্নান বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেছেন (মামলা নং-২৩)।
কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল ইসলাম বলেন, মঙ্গলবার (২৭ জুলাই) বিকালে দাদা আবদুল হান্নান ওই কিশোরীকে নিয়ে থানায় এসে অভিযুক্ত সফিকুর রহমানকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। আসামিকে গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে এবং এই ঘটনায় আর কারো সংশ্লিষ্টতা রয়েছে কি-না তাও খতিয়ে দেখা হচ্ছে।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code