শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তাড়াইলের আরতি রবিদাস পেলো মানবতার ঘর

Coder Boss / ৪৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

Manual5 Ad Code

আল-মামুন খান তাড়াইল(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ

Manual3 Ad Code

মানবতার ঘর পেলেন তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নের কুবাদিয়া রবিদস পাড়ার অসহায় নারী আরতি রবিদাস। আজ শুক্রবার বিকাল ৪টায় ঘরটি উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি ও এবি ফ্যাশন এর চেয়ারম্যান সিআইপি সানাউল হক বাবুল ও তাড়াইল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
গত কয়েক মাস পূর্বে কাল বৈশাখি ঝরে আরতি’র মাটির একমাত্র ঘরটি ভেঙে পড়ে এবং খোলা আকাশের নীচে ছোট সন্তানদের নিয়ে রাত কাটায়। পরে সাংবাদিক ও সাহিত্যিক এবং মানবাধিকার কর্মী ছাদেকুর রহমান রতন আরতি’র পাশে এসে দাঁড়ায় এবং মানবতার ঘর করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এবি ফ্যাশনের চেয়ারম্যান সানাউল হক বাবুল, আওয়ামীলীগ নেতা মাহফুজুল হক হায়দার ও তাড়াইল যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের আর্থায়নে ও সামাজিক সংগঠন ‘মানবতায় আমরা’ এর সহযোগিতায় এই ঘরটি করে দেয়া হয়েছে। উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা ছাদেকুর রহমান রতন তাড়াইল উপজেলার বিভিন্ন গ্রামে অসহায় দরিদ্র মানুষের কল্যাণে দীর্ঘদিন ধরে এসব সামাজিক উন্নয়ন কাজ করে যাচ্ছেন। এর পূর্বে আরও দুইটি পরিবারকে মানবতার ঘর তৈরি করে দেন। এছাড়াও ছাদেকুর রহমান রতন তাড়াইলের ভিক্ষুক, পঙ্গু ও প্রতিবন্ধীদেরকে বিভিন্নভাবে সহায়তা করে আসছেন। করোনা পরিস্থিতিতে অসহায়দেরকে চাল, ডাল, আটা সহ বিভিন্ন প্রকার খাদ্য সহায়তা দিয়ে আসছেন। তিনি বলেন, এসব ঘর আমার নিজের টাকায় করা সম্ভব নয়। কারণ আমার কোনো অর্থ সম্পদ সামর্থ নাই। তবে ইচ্ছে থাকলে উদ্যোক্তা হয়ে সমাজের অনেক উপকার করা যায়। ভাই-বন্ধু, আত্মীয়-স্বজনদের সহযোগিতায় এলাকার অসচ্ছল মানুষকে সাহায্য করছি এবং এসব কাজ করা আমাদের সবার সামাজিক দায়িত্ব বলে আমি মনে করি।
আরতি রবিদাস বলেন, এখন আমরা খুব খুশি আর টেনশন নাই। খাই আর না খাই শান্তিতে ঘুমাইতে পারিব।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code