শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত এন এস আই’র কর্মকর্তা টেনু হাজারীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন।।

Coder Boss / ৫৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১

Manual7 Ad Code

জাকির হোসেন, বরিশাল প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ার বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল-এ-রউফ টেনু হাজারীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা মো. জামাল-এ-রউফ টেনু হাজারী (৬৫) ১ লা আগস্ট রবিবার দিবাগত রাত ৩টা ৫০ মিনিটের সময় পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। তার মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র মেয়ে ও ২ নাতনী সহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভূগছিলেন। ২ আগস্ট সোমবার দুপুর ২টায় বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে চির নিন্দ্রায় শায়িত করা হয়। এসময় উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সাবেক সহকারী কমান্ডার মীর সাইদুর রহমান শাহজাহান প্রমুখ। এদিকে ৭১’র রনাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা জামাল-এ-রউফ টেনু হাজারীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম, সাবেক সংসদ সদস্য মো. মনিরুল ইসলাম মনি, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ মৃধা, বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন, সহ সভাপতি জাকির হোসেন, সাধারন সম্পাদক সুজন মোল্লাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code