শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ঘুষখোর প্রকৌশলী,চায় না বাহুবলবাসী।

Coder Boss / ৭১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৭ আগস্ট, ২০২১

Manual1 Ad Code

সত্যজিৎ দাস,সংবাদ প্রতিনিধি।

Manual6 Ad Code

দুশ্চিন্তাগ্রস্ত ও রাগান্বিত বাহুবলের সর্বমহলের জনসাধারণ।
হবিগঞ্জের বাহুবল উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও থানা আওয়ামীলীগের সম্পাদক জনাব আব্দুল হাই ও তার সুপুত্র উপজেলা ছাত্রলীগের যোগ্য সভাপতি মোঃ ইরফাতুল ইসলাম(সাগর) এই ঘুষখোর প্রকৌশলী আনোয়ারুল হকের বাহুবলে বদলির বিষয়ে তীব্র নিন্দা জানিয়েছেন।
ইরফাতুল ইসলাম (সাগর) বলেন, ‘ আমাদের বাহুবলের মাটিতে এমন ঘুষখোর সরকারি কর্মকর্তা চাইনা। প্রকৌশলী আনোয়ারুল হকের সম্মন্ধে বিস্তারিত জানার পর আমরা বাহুবলবাসী খুবই দুশ্চিন্তার মধ্যে আছি। শোকাবহ আগষ্টে বিনম্র শ্রদ্ধার সহিত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে অগ্নিকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নিকট আমার সবিনয় অনুরোধ,উনি যেনো এই ঘুষখোর প্রকৌশলী আনোয়ারুল হককে বরখাস্ত করে একজন সৎ ও সুদক্ষ প্রকৌশলীকে আমাদের বাহুবল উপজেলা প্রকৌশলী অধিদপ্তরে নিয়োগ দেন ‘।
মোঃ ইরফাতুল ইসলাম সগর সিলেট নিউজ24’কে বলেন,’ আমরা তরুণ প্রজন্মের সকলে মিলে ঐ অসৎ ও অযোগ্য প্রকৌশলী আনোয়ারুল হকের বাহুবলে বদলির ব্যাপারে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন এর আয়োজন করেছি এবং আমাদের এমপি মহোদয়ের নিকট একটি লিখিত অভিযোগও পাঠাবো। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নীতি আদর্শে রাজনীতি করি,সেহেতু একজন করাপ্টেড সরকারি কর্মকর্তাকে গ্রহণ করা আমার পক্ষে সম্ভব না। আর এখন আমি শুধু একা না,বাহুবলের কেউই এই ঘুষখোরকে চায় না। আমি আশাকরি মাননীয় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ বাহুবলের জনগণের মঙ্গল ও উন্নয়নের কথা চিন্তা করে এ ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিবেন ‘।

উল্লেখ্য যে,টাকা হাতে ছবি ভাইরাল হওয়ার পর কুমিল্লার দাউদকান্দি উপজেলা প্রকৌশলী এম এস আনোয়ারুল হককে হবিগঞ্জের বাহুবল উপজেলায় বদলি করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর।
গত বুধবার (৪ আগস্ট ২০২১) তার বদলির বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল ইসলাম খান বলেন, ‘গত মঙ্গলবার (৩ আগস্ট ২০২১) বিকালে তার বদলি আদেশের একটি মেইল পেয়েছি’।
অভিযোগ আছে, প্রকৌশলী এম এস আনোয়ারুল হক দাউদকান্দি যোগদানের পর থেকে প্রকল্প বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে কৌশলে অর্থ হাতিয়ে নিতেন। ফাইলের সঙ্গে টাকা না দিলে দিনের পর দিন ফাইল আটকে রাখতেন। দাউদকান্দি উপজেলা মাসিক সমন্বয় সভায় ভুক্তভোগীরা এ বিষয়ে অভিযোগ করলেও তার ‘ঘুষ’ লেনদেন বন্ধ করা যায়নি।
সুন্দরপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম বলেন, ‘‘প্রকৌশলী আনোয়ারুল হক দাউদকান্দিতে যোগদানের পর বিভিন্ন রাস্তাঘাট, কালভার্ট ও সেতুর কাজ চলাকালে ঠিকাদার এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন। বেশ কয়েকবার উপজেলা মাসিক সমন্বয় সভায় ‘প্রকৌশলীকে ঘুষ না দিলে কাজ হয় না’ মর্মে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যানরা।’’
ইউএনও কামরুল ইসলাম বলেন, ‘আনোয়ারুল হকের বিরুদ্ধে পর পর দুইটি অভিযোগ এসেছে। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের মৌখিক অভিযোগ দিয়েছি। তবে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। সম্প্রতি টাকার নেওয়ার ছবি ফেসবুকে দেখেছি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশিদ খান স্বাক্ষরিত একটি মেইলে তার বদলির আদেশ দেওয়া হয়।’
এ বিষয়ে জানতে প্রকৌশলী এম এস আনোয়ারুল হকের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি ।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code