শিরোনাম
জনগণের দুয়ারে গিয়ে উন্নয়ন করতে চান এমপি ফয়সল ছাতকে ব্যবসায়ীর বাড়ি দু:সাহসিক চুরি, ৬ লাখ টাকার মালামাল লুট জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা চিকিৎসা সেবা ও সফল নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা পদক পাচ্ছেন ডাঃ ইভা হামিদ মৌলভীবাজার নতুন কালীবাড়িতে দুর্গাপূজা উদযাপন কমিটি গঠন ময়মনসিংহ ছাত্রদলের সহসাংগঠনিক নেতা থেকে তাড়াইল উপজেলা জাতীয় যুবশক্তির কমিটিতে মাহমুদুল হাসান লিয়ন জগন্নাথপুরে দুপক্ষের গোলাগুলি: থানায় মামলা, গ্রেপ্তার নেই কেউ, আহত হেকিম মিয়ার অবস্থা আশঙ্কাজনক গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত নৌকা নিয়ে চা বিক্রি করা বাবার স্বপ্নপূরণ: ৭৫ লাখ টাকার স্কলারশিপ পেলেন ছাতকের রুহি মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি। হাফিজ মাছুম আহমদ দুধরচকী
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাহুবলে সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের সাঈদুল নিহত।

Coder Boss / ৩৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

Manual1 Ad Code

সত্যজিৎ দাস,বাহুবল প্রতিনিধিঃ

Manual3 Ad Code

সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বাহুবলে দ্রুতগতির প্রাইভেট কারের চাপায় সাইদুল ইসলাম (২৬) নামের মোটরসাইকেল আরোহী এক যুবকের ঘটনাস্থলেই প্রাণহানি হয়েছে। রবিবার(০৫ সেপ্টেম্বর ২০২১) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার ডুবাঐ বাজারের আখঞ্জী ফিলিং স্টেশনস্থ ঢাকা-সিলেট মহাসড়কে এক ঘটনাটি ঘটে। নিহত যুবক মৌলভীবাজার জেলার সদর এলাকার কলিমাবাদ এর সুজন মিয়ার পুত্র। এ দূর্ঘটনায় মোটরসাইকেল চালক একই এলাকার আলিম বখ্ত আনছারীর পুত্র রানা আনছারী (৩০) গুরুতর আহত হয়েছেন।

Manual8 Ad Code

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাঈদুল ইসলাম ও রানা আনছারী একটি প্রাইভেট কোম্পানিতে চাকুরি করতেন। রবিবার কর্মের প্রয়োজনে মোটরসাইকেল যোগে (মৌলভীবাজার-ল-১১-২৯৭৭) নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের রোকনপুর বাজারে আসেন এবং কাজ শেষে ফেরার পথে বাহুবল উপজেলা ডুবাঐ বাজারের আখঞ্জী ফিলিং স্টেশনের নিকট পৌঁছালে সামনে থাকা অটোরিক্সায় ধাক্কা লাগে। এতে মোটরসাইলের আরোহী সাঈদুল ইসলাম ঢাকা-সিলেট মহাসড়কে ছিটকে পড়েন। এ সময় পিছন থেকে আসা দ্রুতগতির প্রাইভেট কার সাঈদুলকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সাঈদুলের প্রাণহানি ঘটে। অন্যদিকে চালক রানা আনছারী মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গড়িয়ে পড়ে আহত হন। তাৎক্ষনিক আশপাশ থেকে আসা লোকজন রানাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

Manual2 Ad Code

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত যুবক সাঈদুল ইসলামের লাশ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code