শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সেচ্ছাসেবী সংগঠন প্রিয়ভূমি তাড়াইল’র বৃক্ষ রোপণ কর্মসূচি

Coder Boss / ৬৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

Manual5 Ad Code

আল-মামুন খান, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

Manual6 Ad Code

কিশোরগঞ্জের তাড়াইলে সেচ্ছাসেবী সংগঠন প্রিয়ভূমি তাড়াইল এর উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে। গাছ নানাভাবে মানুষের উপকার করে। ফল, ফুল, কাঠ, অক্সিজেন, ছায়া- এ সবকিছুই আমরা গাছ থেকে পাই। গাছের উপকারিতা বলে শেষ করা যাবে না। গাছের পাতাগুলি আর্দ্রতা বৃদ্ধি করে এবং বায়ুবাহিত ধূলিকণা অপসারণ করে। বাড়িতে গাছপালা থাকলে চারপাশের বায়ু পরিষ্কারে সহায়তা করে। আমরা জানি, গাছ বাতাসে কার্বন ডাই অক্সাইড হ্রাস করে এবং এটি অক্সিজেন ত্যাগ করে। তারই সাথে গাছপালা ধূলিকণা সংগ্রহ করে এবং বায়ুমণ্ডলে ক্ষতিকারক পদার্থগুলিও ভেঙে দেয়। যদি গাছ লাগিয়ে বাসাবাড়ির আঙিনা একটুখানি সবুজ করা যায়, তাহলে তাপমাত্রা কমে আসবে। এমনটাই বলেছেন পরিবেশ বিজ্ঞানীরা। গাছের সংখ্যা কমে যাওয়ায় আবহাওয়ার আচরণ বদলে গেছে। গরমের সময় ঠাণ্ডা, ঠাণ্ডার সময় গরম পড়ে। কৃষি উৎপাদন হ্রাস পেয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে। পরিবেশ-প্রকৃতি বাঁচাতে গাছ লাগানোর বিকল্প নেই।

Manual8 Ad Code

বক্তারা বলেন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গাছ লাগাতে উৎসাহিত করা যেতে পারে। বই পড়া উৎসবের মতো গাছ লাগানোরও উৎসব হতে পারে। তারই অংশ হিসেবে সেচ্ছাসেবী সংগঠন প্রিয়ভূমি তাড়াইল গত বুধবার তাড়াইল উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কার্যক্রমের ধারাবাহিকতায় প্রিয়ভূমি তাড়াইলের সৌজন্যে এবং লে. কর্নেল মোশফেকুজ্জামান খান টুটুল’র সহযোগিতায় এই বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এই কর্মসূচিতে তাড়াইলের ৯টি প্রতিষ্ঠানে ফলের ও ফুলের চারা লাগানো হয়।

বৃক্ষ রোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিন, এসিল্যান্ড মনোনীতা দাস, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী, কৃষিবিদ, কৃষি অফিসার আশরাফুল আলম, উপ-সহকারী কৃষি অফিসার মেজবাহ উদ্দিন, অক্সফোর্ড কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল মিজানুর রহমান, বিটিভির জাদু শিল্পী শৈবাল পাল দিপু এছাড়াও উপস্থিত ছিলেন, পাইলট ও গার্লস স্কুলের শিক্ষকবৃন্দ। বৃক্ষ রোপণ কর্মসূচির সভাপতিত্ব করেন তাড়াইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. রহমান স্যার ও অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন জহিরুল ইসলাম জীবন, প্রভাষক, করিমগঞ্জ সরকারি কলেজ।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code