শিরোনাম
আরকান বা নামাজের ছেফত ছয়টি! দেশের জনগণের দুর্ভোগ কমাতে চাইলে,প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা নিয়োগ দেয়া জরুরি বানারীপাড়ায় জবরদখলকৃত ৮ কাঠা জমি উদ্ধার, ৭ শতাংশ মসজিদে দান একাত্তরের চেতনা বিক্রি করা, জনগণের কদর ছিলো না,আওয়ামী লীগের কাছে বনাম হাস‍্যকর লকডাউন মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে জগন্নাথপুর ইউএনও মোঃ ইসলাম উদ্দিন নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ের বাইরে হাজিরা, প্রতিকারের দাবি শিক্ষিকার ​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ “ঘুষ না দেওয়ায় ফেরত যাওয়া শ্রান্তি বিনোদন ভাতা বিল, নিতে হলো ঘুষ দিয়েই” সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সম্পন্ন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভারতের অ্যারোমাথেরাপি স্প্রে থেকে ছড়াচ্ছে বিরল রোগ;-আমেরিকা।

Coder Boss / ৯১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক:
বিরল জীবাণু সংক্রমণ আতঙ্ক বাড়াচ্ছে আমেরিকার বেশ কয়েকটি প্রদেশে। প্রশাসনের তরফে বলা হয়েছে এই সংক্রমণ হচ্ছে বিশেষ ধরনের অ্যারোমাথেরাপি দ্রব্য থেকে। সেই জিনিসগুলি ভারতে তৈরি। আমেরিকার সিডিসি-র তরফ শুক্রবার এই কথা জানানো হয়েছে। জর্জিয়ায় যে আক্রান্তের সন্ধান মিলেছে,তাঁর বাড়িতে রয়েছে ওই স্প্রে। এটি সাধারণের হাতের নাগালের মধ্যেই বিক্রি হচ্ছে বিভিন্ন বহুজাতিক পণ্য বিক্রেতা সংস্থার দোকানে। সেই কারণেই দ্রুত রোগ ছড়িয়ে পড়ার আতঙ্ক তৈরি হয়েছে। প্রশাসন জানিয়েছে, এখনও পর্যন্ত জর্জিয়া, টেক্সাস, কানসাস এবং মিনেসোটায় এই রোগ ছড়িয়ে পড়তে দেখা গিয়েছে। মৃত্যু হয়েছে দু’জনের, যার মধ্যে একটি শিশুও রয়েছে।

Manual2 Ad Code

শুক্রবার(২২ অক্টোবর) ক্রেতা সুরক্ষা কমিশনের পক্ষ থেকে বলা হয়, বিক্রয়কারী দোকানটি এই স্প্রেটি প্রায় চার হাজার বোতল বিক্রি করে ফেলেছে। যে ক’জন এই রোগে আক্রান্ত হয়েছে, তাঁদের চার জনের মধ্যে এক জনের বাড়িতেই এই সুগন্ধীটির বোতল পাওয়া গিয়েছে। বাকি তিন জনের বাড়িতে পাওয়া সুগন্ধীর বোতলও পরীক্ষা করা হচ্ছে।

Manual5 Ad Code

‘বুরখোলডেরিয়া সিউডোম্যালিয়াই’ নামে এই জীবাণু মূলত পাওয়া যায় দক্ষিণ এশিয়া ও উত্তর অস্ট্রেলিয়ায়। আমেরিকার স্থানীয় মানুষদের মধ্যে কখনই এই রোগের সংক্রমণ দেখা যায়নি। প্রতি বছর আমেরিকায় যে মানুষেরা এই রোগে আক্রান্ত হন, তাঁদের সকলেরই বিদেশ ভ্রমণের ইতিহাস রয়েছে। তবে ২০২১ সালে কয়েক মাসের মধ্যে স্থানীয় সংক্রমণ ধরা পড়েছে। সকলের ক্ষেত্রেই তাঁদের বাড়িতে এই স্প্রেটির সন্ধান পাওয়া গিয়েছে। প্রশাসন জানিয়েছে,খোলা বাজারে যাতে এই স্প্রে বিক্রি না হয়,তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code