শিরোনাম
সিলেটে নারী নির্যাতন মামলার পলাতক আসামির বিদেশ গমনে নিষেধাজ্ঞা চাইল পুলিশ সিলেটে হুমকির মুখে মামলা বাদী, নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি সপ্তম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ: সন্তানের সন্ধানে আকুল আবেদন ঈদুল আজহায় গরীব-দুঃখীর পাশে দাঁড়ানোর আহ্বান বিলকিস খন্দকারের হাফিজ মাছুম আহমদ দুধরচকীর ঈদুল আজহার শুভেচ্ছা শ্রীমঙ্গলে দুই চেক মামলায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সাংবাদিক জয়নাল আবেদীনের সংবাদ সম্মেলন রামিশা সহ দেশজুড়ে ৭ শিশুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ছাতকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, কৃষকদের ন্যায্যমূল্য ও হাম প্রতিরোধে জরুরি পদক্ষেপ দাবি জনতার দলের ​বানারীপাড়ায় গ্রাম আদালত বিষয়ক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত শিশু রামিসা হত্যা: নৃশংস ঘটনায় দেশজুড়ে শোক ও ক্ষোভ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মৌলভীবাজারে কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর স্মরণ সভা অনুষ্ঠিত।

Coder Boss / ৩৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

Manual1 Ad Code

সত্যজিৎ দাস(স্টাফ রিপোর্টার):

বাসদ (মার্কসবাদী) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও শিক্ষক কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং তার সংগ্রামী জীবন থেকে শিক্ষা নিতে বাসদ (মার্কসবাদী) মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে ২৯ অক্টোবর ২০২১ইং রোজ শুক্রবার বিকাল ৫ঃ০০টায় মৌলভীবাজার জেলা পাবলিক লাইব্রেরি হলে স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভার শুরুতে কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুস্পস্তবক অর্পণ করেন বাসদ (মার্কসবাদী) মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দ এবং বাম প্রগতীশীল গণতান্ত্রিক আন্দোলনের নেতৃবৃন্দ ও সামাজিক ব্যাক্তিবর্গ।

Manual2 Ad Code

জেলা সংগঠক কমরেড আব্দুর রউফ রুবেলের সভাপতিত্ব এবং রেজাউর রহমান রানার পরিচালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন বাসদ(মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য কমরড উজ্জ্বল রায়, সিপিবি মৌলভীবাজার জেলার সভাপতি এডভোকেট মকবুল হুসেন, সাধারণ সম্পাদক এডভোকেট নিলীমেষ ঘোষ বুলু, সাংস্কৃতিক সংগঠক রণধীর রায়, বাসদ(মার্কসবাদী) সিলেট জেলার সদস্য এডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি রেহনুমা রুবাইয়াত, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি পিনাক দে, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রাক্তন নেতা রুহেল আহমদ লকুছ, প্রীতম দাস, সাংবাদিক তুহিন জুবায়ের প্রমুখ।
শোক সভায় বক্তারা আমৃত্যু বিপ্লবী কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর সংগ্রামী জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘ তাঁর প্রয়াণে বাংলাদেশের বামপন্থী আন্দোলনের অপূরণীয় ক্ষতি হলো। কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর দল গঠনে ভূমিকা ও ব্যাক্তিগত আলাপ চারিতায় তাঁর চারিত্রিক বলিষ্ঠতার প্রকাশ সকলকে আলোড়িত করত বলে বক্তারা উল্লেখ করেন ‘।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code