শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বানিয়াচংয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

Coder Boss / ৩৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

Manual6 Ad Code

বানিয়াচং( হবিগঞ্জ) প্রতিনিধিঃ

Manual1 Ad Code

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।
(৩০ অক্টোবর) শনিবার সকাল ১০টায় “মুজিববর্ষে পুলিশনীতি জনসেবা আর সম্প্রতি “এই প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি বিল ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হবিগঞ্জ ২আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মজিদ খান বলেন, জনগনের কল্যাণ সাধনে দিবারাত্রি কাজ করে যাচ্ছেন বানিয়াচং থানার পুলিশ ফোর্স। সকল প্রকার অপরাধ দমনে বিশেষ অবদান রাখতে সক্ষম হচ্ছেন পুলিশবৃন্দ। তাই আমাদের উচিত “পুলিশই জনতা,এবং জনতাই পুলিশ এই লক্ষ্যবার্তা কে কেন্দ্র করে অপরাধ দমনে পুলিশ কে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করা। তাহলেই কমিউনিটি পর্যায়ে দাঙ্গা, হামলা,মামলা ইত্যাদি অনেকটাই কমে যাবে।
বানিয়াচং থানা অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেনের সভাপতিত্বে উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক বিপুল ভূষণ রায়।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহাদ মিয়া, শাহজাহান মিয়া, ইউপি চেয়ারম্যান রেখাছ মিয়া, ওয়ারিশ উদ্দিন খান,মৌঃ হাবিবুর রহমান, এরশাদ আলী, কাজী আতাউর রহমান, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী রিপন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আহমদ লস্কর, উপজেলা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম প্রমুখ।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code